NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

যুক্তরাষ্ট্রের মুখে জোরালো থাপ্পড় মেরেছে ইরান: খামেনি


খবর   প্রকাশিত:  ২৭ জুন, ২০২৫, ০৯:০৬ এএম

যুক্তরাষ্ট্রের মুখে জোরালো থাপ্পড় মেরেছে ইরান: খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলছেন, ইসলামি প্রজাতন্ত্র বিজয় অর্জন করেছে ও জবাবে যুক্তরাষ্ট্রের মুখে জোরালো থাপ্পড় মেরেছে। বৃহস্পতিবার (২৬ জুন) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে এই কথা বলেন তিনি।

যুদ্ধের সময় ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।

বিবৃতিতে খামেনি বলেন, যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধের ময়দানে নামে, কারণ তারা বিশ্বাস করেছিল- হস্তক্ষেপ না করলে জায়োনিস্ট শাসনের (ইসরায়েল) সম্পূর্ণ পতন হবে। কিন্তু এই যুদ্ধ থেকে তারা কিছুই পায়নি। বরং ইরান বিজয় অর্জন করেছে ও যুক্তরাষ্ট্রের মুখে জোরালো থাপ্পড় মেরেছে।

মঙ্গলবার (২৪ জুন) যুদ্ধবিরতির পর এটি ছিল খামেনির প্রথম প্রকাশ্য বিবৃতি। এক সপ্তাহের অনুপস্থিতি ভেঙে তিনি এমন এক সময় জাতির সামনে এলেন, যখন তার সুস্থতা ও নেতৃত্বে থাকা নিয়েই ব্যাপক জল্পনা চলছে।