NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

কেন সবার চেয়ে আলাদা শাহরুখের পাসপোর্ট


খবর   প্রকাশিত:  ২৭ জুন, ২০২৫, ০৭:০৬ পিএম

কেন সবার চেয়ে আলাদা শাহরুখের পাসপোর্ট

এক দেশ থেকে আরেক দেশে যাতায়াতে পাসপোর্ট অপরিহার্য। ভারতের সাধারণ নাগরিকদের হাতে থাকে নীল রঙের পাসপোর্ট। কিন্তু বলিউড সুপারস্টার শাহরুখ খানের পাসপোর্টের রঙ মেরুন। যা দেখে অনেকেই অবাক হন।

আসলে মেরুন রঙের পাসপোর্ট সচরাচর কূটনীতিক, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা কিংবা বিশেষ সম্মানপ্রাপ্ত ব্যক্তিদের প্রদান করা হয়। আবার যারা সরকারি কাজে বিদেশে যান তাদের সাদা পাসপোর্ট থাকে। সরকারি কর্তা, আমলা যাদের ঘন ঘন বিদেশ যেতে হয় তারা সাদা রঙের পাসপোর্ট পান। শাহরুখ খান সরকারি আমলাও নন, কূটনীতিকও নন। তবে তার পাসপোর্ট মেরুন কেন?

 

জানা গেছে, ভারতীয় চলচ্চিত্রে তার অসামান্য অবদানের জন্য সরকার বিশেষ সম্মান জানিয়ে তাকে এই ধরনের পাসপোর্ট দিয়েছেন। তবে এটি নিয়ে এখনো সরকারিভাবে নিশ্চিত কোনো বিবৃতি পাওয়া যায়নি।

কিছু প্রতিবেদনে বলা হয়েছে, শাহরুখ খানের কাছে সংযুক্ত আরব আমিরাতের গোল্ডেন ভিসা রয়েছে। যা তাকে সেই দেশে দীর্ঘমেয়াদি বসবাস ও যাতায়াতের বিশেষ সুবিধা দেয়।

 

 

 

এই বিশেষ ধরনের পাসপোর্ট থাকলে আন্তর্জাতিক সফরের সময় ইমিগ্রেশন ক্লিয়ারেন্স লাগে না। যা একজন তারকার জন্য অনেকটাই সময় ও হয়রানি বাঁচায়। এমন সুবিধা ভারতে হাতে গোনা কিছু বিশিষ্ট ব্যক্তি পান। তাদের মধ্যে শাহরুখ একজন। তালিকায় আছেন ভারতের আরও বেশ কয়েকজন তারকাও।