NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

যান্ত্রিক ত্রুটি, ১৬১ আরোহী নিয়ে উড্ডয়নের পর ফিরে এলো বিমান


খবর   প্রকাশিত:  ২৭ জুন, ২০২৫, ০৭:০৬ পিএম

যান্ত্রিক ত্রুটি, ১৬১ আরোহী নিয়ে উড্ডয়নের পর ফিরে এলো বিমান

সিঙ্গাপুরগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। ১৬১ আরোহী নিয়ে ফ্লাইটটি উড্ডয়নের পরপরই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে এসেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস এক বিজ্ঞপ্তিতে জানায়, শুক্রবার (২৭ জুন) সকাল ৮টা ৩৮ মিনিটে শাহজালাল বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে ফ্লাইটটি। উড্ডয়নের পরপরই প্রায় ২৫০০ ফুট উচ্চতায় পৌঁছালে বিমানের ক্যাপ্টেন ইঞ্জিন-সংক্রান্ত সমস্যার কথা জানিয়ে ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন।

এতে বলা হয়, বিমানটি সকাল ৮টা ৫৯ মিনিটে সম্পূর্ণ নিরাপদে অবতরণ করে। বিমানটিতে মোট ১৫৪ জন যাত্রী ও ৭ জন ক্রু ছিলেন। তারা সবাই নিরাপদ ও সুস্থ রয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অবতরণের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্বারা রানওয়ের পুনরায় পরিদর্শন করা হয়, তবে সেখানে কোনো অনাকাঙ্ক্ষিত বস্তু বা পাখির চিহ্ন পাওয়া যায়নি।

 

 

 

কারিগরি পর্যালোচনা শেষে পরবর্তী ফ্লাইট পরিচালনার বিষয়ে যথাযথ সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানায় বিমান কর্তৃপক্ষ।