NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬ | ২৬ ফাল্গুন ১৪৩২
Logo
logo

টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা, ফিরলেন নাঈম-সাইফুদ্দিন, বাদ শান্ত


খবর   প্রকাশিত:  ০৪ জুলাই, ২০২৫, ০৮:০৭ পিএম

টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা, ফিরলেন নাঈম-সাইফুদ্দিন, বাদ শান্ত

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। লঙ্কানদের বিপক্ষে টাইগারদের সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজটি শুরু হবে আগামী ১০ জুলাই।

দীর্ঘদিন পর বাংলাদেশ দলে ফিরেছেন নাঈম শেখ ও মোহাম্মদ সাইফুদ্দিন। এছাড়া স্কোয়াডে ফিরেছেন নাসুম আহমেদ ও তাসকিন আহমেদ।

 

সর্বশেষ পাকিস্তান সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়েছেন নাজমুল হোসেন শান্ত, নাহিদ রানা, খালেদ আহমেদ, তানভীর ইসলাম, সৌম্য সরকার।

নাঈম শেখ সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন ২০২২ সালের ১০ আগস্ট আফগানিস্তানের বিপক্ষে। আরব আমিরাতের শারজায় ওই ম্যাচে ৮ বলে ৬ রান করে আউট হয়েছিলেন বাঁহাতি এই ব্যাটার।

 

আর সাইফুদ্দিন সর্বশেষ ২০ ওভারের ফরম্যাটে খেলেছেন ২০২৪ সালে ১২ মে জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুরে। ওই ম্যাচে ৪ ওভার বোলিং করে ৫৫ রানে ১ উইকেট শিকার করেছেন।

প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ক্যান্ডিতে। এরপর ১৩ জুলাই ডাম্বুলায় দ্বিতীয় ও ১৬ জুলাই কলম্বোয় তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি মাঠে গড়াবে। সবগুলো ম্যাচই বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে।

লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড

 

 

 

লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মেহেদী, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন/