NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

দেড় কোটি প্রবাসীর ভোটাধিকার নিশ্চিতে ৫ দাবি


খবর   প্রকাশিত:  ০৪ জুলাই, ২০২৫, ০৮:০৭ পিএম

দেড় কোটি প্রবাসীর ভোটাধিকার নিশ্চিতে ৫ দাবি

বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা দেড় কোটি প্রবাসীর ভোটাধিকার নিশ্চিতে পাঁচ দাবি জানিয়েছে প্রবাসী ভোটাধিকার বাস্তবায়ন পরিষদ, ইউকে।

 

শুক্রবার (৪ জুলাই) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার নাজির আহমদ।

তিনি বলেন, নির্বাচন অংশগ্রহণমূলক করতে প্রবাসীদের ভোটাধিকার পদ্ধতি সহজ ও স্মার্ট করার প্রয়োজন। বিশ্বের ১৫৭টি দেশে দেড় কোটির বেশি বাংলাদেশি অবস্থান করছেন। তুরস্ক, ফিনল্যান্ড, ফ্রান্সসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসীরা নিজেদের ভোট প্রয়োগ করতে পারেন। অন্য দেশের প্রবাসীরা যদি ভোট প্রয়োগ করতে পারেন তাহলে আমাদের দেশের প্রবাসীরা কেন পারবেন না? আর দেরি নয়। প্রবাসীদের এই ন্যায্য দাবি মেনে তাদের ভোটাধিকার দিতে হবে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তা নিশ্চিত করতে হবে।

 

প্রবাসী ভোটাধিকার বাস্তবায়ন পরিষদ, ইউকের দাবিগুলো হলো- আগামী সংসদ নির্বাচনে সব প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করা, প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে নির্বাচন কমিশনের দৃশ্যমান তৎপরতা, ভোটার তালিকা প্রস্তুতির কাজ শিগগিরই শুরু করা। প্রবাসীদের এনআইডি কার্ড প্রদানের পর ভোটার তালিকা প্রস্তুত করতে গেলে আগামী নির্বাচনে প্রবাসীরা ভোট দিতে পারবেন না। তাই ভোটার তালিকা প্রস্তুতি সহজতর করা, বাংলাদেশি পাসপোর্ট, ফরেন পাসপোর্টে ‘নো ভিসা রিকুইয়ার্ড’ স্ট্যাম্প, জন্ম সনদ, এসএসসি সার্টিফিকেটসহ যেকোনো পাবলিক ডকুমেন্টে বাংলাদেশি নাগরিকত্ব দেখায়—তা দেখিয়ে ভোটার তালিকা তৈরি করা, প্রবাসীদের ভোটার তালিকা প্রণয়ন ও ভোটাধিকার নিশ্চিতকরণে প্রবাসী বিশেষজ্ঞদের মতামত নেওয়া, ব্রিটেনে বাংলাদেশ হাইকমিশনারকে রিটার্নিং অথবা প্রিজাইডিং অফিসার নিযুক্ত করে প্রয়োজনীয় বুথ সরবরাহ করে ফিজিক্যাল ভোটের ব্যবস্থা করা।

 

এ সময় উপস্থিত ছিলেন- আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, ব্যারিস্টার ইকবাল হোসেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ব্যারিস্টার মুজাক্কির হোসেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম প্রমুখ।