NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

বাংলাদেশ-নেপালের বন্ধুত্ব দৃঢ় করতে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ - রাষ্ট্রদূত


খবর   প্রকাশিত:  ০৫ জুলাই, ২০২৫, ১০:০৭ এএম

বাংলাদেশ-নেপালের বন্ধুত্ব দৃঢ় করতে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ - রাষ্ট্রদূত

বাংলাদেশ ও নেপালের বন্ধুত্ব আরও গভীর করতে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন দেশটির রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারি।

শুক্রবার (৪ জুলাই) ঢাকায় নেপাল দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রদূত বলেন, আপনারা যে গল্পগুলো বলেন, সেখানে দুই দেশের মধ্যে বিশ্বাস, পারস্পরিক সম্মান এবং সহযোগিতার গল্প উঠে আসে।

 

নেপাল দূতাবাস আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশের গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

রাষ্ট্রদূত জানান, বাণিজ্য, যোগাযোগ, জ্বালানি, শিক্ষা, পর্যটন এবং মানুষে-মানুষে সংযোগের ক্ষেত্রে দুই দেশের মধ্যে সাম্প্রতিক অগ্রগতি বন্ধুত্বকে নতুন মাত্রা দিয়েছে।