NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

ইরানের ওপর নিষেধাজ্ঞা যথাসময়ে তুলে নিতে চান ট্রাম্প


খবর   প্রকাশিত:  ০৯ জুলাই, ২০২৫, ১০:০৭ এএম

ইরানের ওপর নিষেধাজ্ঞা যথাসময়ে তুলে নিতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে নতুন আলোচনার পরিকল্পনা নেওয়া হয়েছে এবং তিনি যথাসময়ে ইরানের ওপর থাকা নিষেধাজ্ঞা তুলে নিতে চান।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ডিনারের শুরুতে ট্রাম্প সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেছেন। এ সময় সিরিয়ার প্রসঙ্গ তুলে তিনি ইরান বিষয়েও একই সিদ্ধান্ত নেওয়ার আশা প্রকাশ করেন।

 

তবে ইরানের কর্মকর্তারা বলেছেন, তারা যুক্তরাষ্ট্রের কাছ থেকে আলোচনার কোনো অনুরোধ পাননি।

 

ডোনাল্ড ট্রাম্প সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতনের পর দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন।

তিনি ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে ‘অত্যন্ত পীড়াদায়ক’ উল্লেখ করেন এবং বলেন, আমি সঠিক সময়ে নিষেধাজ্ঞা তুলে নিতে পারবো। তাদের পুনর্গঠনের একটি সুযোগ দেওয়ার জন্য।

তিনি একইসঙ্গে ইরানের পরমাণু স্থাপনায় হামলার অভিযানে থাকা আমেরিকান পাইলটের প্রশংসা করেছেন।

 

ট্রাম্প বলেন, ইসলামি প্রজাতন্ত্রটি দারুণ সম্ভাবনাময়। তাদের তেল শক্তি আছে এবং তাদের মহান, বুদ্ধিমান ও পরিশ্রমী মানুষ আছে।