NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

অবশেষে ফিফার কাছ থেকে প্রাপ্য অধিকার বুঝে নিলেন ফুটবলাররা


খবর   প্রকাশিত:  ১৩ জুলাই, ২০২৫, ১০:০৭ এএম

অবশেষে ফিফার কাছ থেকে প্রাপ্য অধিকার বুঝে নিলেন ফুটবলাররা

অধিকার আদায়ে আদালতের দ্বারস্থও হয়েছিলেন। কিন্তু তাৎক্ষণিকভাবে কোনো সমাধান পাননি খেলোয়াড়রা। শেষ পর্যন্ত আলোচনার মাধ্যমেই দাবি আদায় করে নিলেন তারা। ফিফার সঙ্গে বৈঠক করে বাধ্যতামূলক বিশ্রাম নিশ্চিত করেছে খেলোয়াড়দের সংগঠনগুলো।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিশ্বব্যাপী বিভিন্ন খেলোয়াড় সংগঠনগুলোর সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এই বৈঠকেই খেলোয়াড়দের জন্য মানবিক বিশ্রামের সময় নির্ধারণে সম্মত হয় ফিফা।

 

এ আগে চলতি বছর ইউরোপিয়ান অফ-সিজনে ৩২ দলের নতুন ক্লাব বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্তের পর খেলোয়াড়দের ক্লান্তি ও স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল খেলোয়াড় সংগঠনগুলো।

তারা দাবি করেছিল, খেলার মাঝে ফুটবলারদের বিশ্রাম প্রয়োজন। যদি দর্শকদের বিনোদনকে মূখ্য বিষয় বানিয়ে ঠাসা শিডিউলে খেলা চলতে থাকে, তাহলে সেটি ফুটবলারদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।

 

অবশেষে ম্যাচের মাঝে কমপক্ষে ৭২ ঘণ্টা বিরতি বিশ্রামের বিষয়ে খেলোয়াড় সংগঠনগুলোর সঙ্গে একমত হয়েছে ফিফা। এছাড়া প্রতি মৌসুম শেষে খেলোয়াড়রা কমপক্ষে ২১ দিনের ছুটি এবং প্রতি সপ্তাহে অন্তত একদিনের বিশ্রাম পাবেন।

পাশাপাশি খেলোয়াড়দের আন্তঃমহাদেশীয় ভ্রমণ ও পরিবেশগত (জলবায়ু) প্রভাব বিবেচনায় নিয়ে নতুন আন্তর্জাতিক ম্যাচ ক্যালেন্ডার তৈরির বিষয়েও সম্মত হয়েছে ফিফা।

এছাড়া খেলোয়াড়-সংক্রান্ত বিষয়ে আলোচনার সময় ফিফা কাউন্সিল সভায় খেলোয়াড় সংগঠনগুলোর অংশগ্রহণের প্রস্তাবও দেওয়া হয়।

 

এর আগে ২০২৪ সালের জুনে ঠাসা সূচির মাধ্যমে প্রভাব খাটানো ও ইউরোপীয় সূচি আইনের লঙ্ঘনের অভিযোগে ইউরোপিয়ান ইউনিয়নে ফিফার বিরুদ্ধে মামলা দায়ের করে এফআইএফপিআরও (বিশ্ব ফুটবল খেলোয়াড়দের সংগঠন), ইংল্যান্ড ও ফ্রান্সের খেলোয়াড় ইউনিয়ন।

 

 

 

সে সময় এফআইএফপিআরও ক্লাব বিশ্বকাপের পূর্বে প্রতি মৌসুম শেষে ৪ সপ্তাহের বাধ্যতামূলক ছুটির দাবি করেছিল। শেষ পর্যন্ত আলোচনার মাধ্যমেই ঐকমত্যে পৌঁছালো দুই পক্ষ।