NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

যুক্তরাষ্ট্র প্রবাসীদের সুখবর দিলো সরকার


খবর   প্রকাশিত:  ১৭ জুলাই, ২০২৫, ১০:০৭ এএম

যুক্তরাষ্ট্র প্রবাসীদের সুখবর দিলো সরকার

যুক্তরাষ্ট্রের প্রবাসীদের ভোটার তালিকা সংগ্রহ শুরু হচ্ছে। এরমধ্য দিয়ে দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে দেশটিতে বসবাসরত প্রবাসীদের। এমনই এক সুখবর দিয়েছে বাংলাদেশ সরকার।

 

 

 

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর বলেছেন, নতুন করে ৫টি দেশে ভোটার তালিকা সংগ্রহের জন্য অনুমতি পাওয়া গেছে। এগুলো নিয়ে পর্যায়ক্রমে কাজ শুরু করেছে কমিশন। ৯টি দেশের ১৭ জাহার ৩৬৭ জন প্রবাসী এরই মধ্যে ভোটার তালিকায় যুক্ত হয়েছে।

 

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

 

 

তিনি বলেন, জাপানে ১৫ তারিখে ভোটার তালিকা সংগ্রহ চালু হওয়ার কথা ছিল, তবে টেকনিকাল সমস্যার জন্য সময় লাগছে। পাবলিক আইপি না পাওয়ায় আটকে আছে জাপানের কাজ। তবে আমেরিকার ওয়াশিংটন ডিসি, নিউইয়র্কসহ সবগুলা অঞ্চলেই এখন ভোটার তালিকা সংগ্রহের কাজ শুরু করা যাবে।

 

 

তিনি জানান, এর মধ্যে মধ্যপ্রাচ্যের দেশগুলো প্রাধান্য পেয়েছে। দক্ষিণ আফ্রিকা, জর্ডান, মালদ্বীপ ও ওমানে কাজ শুরু হয়েছে।