NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

যুক্তরাষ্ট্রে পুলিশ প্রশিক্ষণকেন্দ্রে বিস্ফোরণ, নিহত ৩ পুলিশ কর্মকর্তা


খবর   প্রকাশিত:  ১৯ জুলাই, ২০২৫, ১০:০৭ এএম

যুক্তরাষ্ট্রে পুলিশ প্রশিক্ষণকেন্দ্রে বিস্ফোরণ, নিহত ৩ পুলিশ কর্মকর্তা

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে এক বিস্ফোরণে অন্তত তিনজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সকালে শহরের কাউন্টি শেরিফের দপ্তরের প্রশিক্ষণকেন্দ্রে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

ঘটনাটি ‘ভয়াবহ’ বলে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি। তিনি জানান, বিস্ফোরণের তদন্তে ফেডারেল এজেন্টদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

 

লস অ্যাঞ্জেলেসের শেরিফ দপ্তর জানিয়েছে, স্পেশাল এনফোর্সমেন্ট ব্যুরোর পার্কিং এলাকায় বিস্ফোরণটি ঘটে। ওই সময়ে বোমা প্রতিরোধী স্কোয়াডের সদস্যরা অবিস্ফোরিত একটি গোলা স্থানান্তর করছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের সঠিক কারণ জানা যায়নি। আরো কেউ হতাহত হয়েছেন কি না, সে সম্পর্কেও নিশ্চিত করে কিছু জানানো হয়নি।