NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

উত্তরার ঘটনায় আমাদের জন্য খেলাটা কঠিন ছিল


খবর   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৫, ১০:০৭ এএম

উত্তরার ঘটনায় আমাদের জন্য খেলাটা কঠিন ছিল

উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হ‌ওয়ার মর্মান্তিক ঘটনায় পুরো জাতি শোকে আচ্ছন্ন। আজ গোটা দেশে রাষ্ট্রীয় শোক ছিল। বাংলাদেশ ও পাকিস্তান ম্যাচের আগে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে। দুই দল কালো ব্যাজ ধারন করেছে। ডিজে মিউজিকই শুধু নয়, দু'দেশের জাতীয় সঙ্গীতও বাজানো হয়নি।

এরকম শোকবিহ্বল পরিস্থিতিতেও খেলতে হয়েছে। ব্যাপারটা কেমন? খেলা শেষে এ প্রশ্নের মুখোমুখি হয়ে আজকের ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক জাকের আলী অনিক বলেন, কী আর বলব? মর্মান্তিক ঘটনা। ভারী হয়েই কাটাতে হয়েছে আমাদের। এমন ঘটনা কারোই কাম্য নয়। সবার জন্য দোয়া চেয়েছি। যারা পরলোকে চলে গেছেন, তাদের আত্মার শান্তি কামনা করেছি। আর যারা হাসপাতালে চিকিৎসাধীন , তাদের সুস্থ্যতার জন্যও আল্লাহ রাব্বুল আল আমিনের কাছে দোয়া চেয়েছি।

 

 

 

তিনি বলেন, আসলে আমাদের দেশে এমন এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। মনের দিক থেকে কেউই উৎফুল্ল ছিলাম না। দল হিসেবে আমাদের জন্য ব্যাপারটা টাফ ছিল। তারপরও মাঠে নামতে হয়েছে।