NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

বাংলাদেশিদের ভিসা সমস্যা ঘর গোছানোর পরামর্শ দিলেন পররাষ্ট্র উপদেষ্টা


খবর   প্রকাশিত:  ২৫ জুলাই, ২০২৫, ০৭:০৭ এএম

বাংলাদেশিদের ভিসা সমস্যা ঘর গোছানোর পরামর্শ দিলেন পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতসহ বিভিন্ন দেশের ভিসা পেতে যে সমস্যা তৈরি হয়েছে সেজন্য আবেদনকারীদের মিথ্যা নথি-পত্র প্রধান অন্তরায় জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। এ সমস্যা সমাধানে ঘর গোছানোর পরামর্শ দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ পরামর্শ দেন তৌহিদ হোসেন।

বিজ্ঞাপন

দীর্ঘদিন ধরে ভারতের ভিসা বন্ধ এবং অন্য অনেক দেশের ভিসা পেতেও সমস্যা হচ্ছে, এক্ষেত্রে পররাষ্ট্র থেকে কোনো উদ্যোগ নিতে পারে কিনা—এ কথা জানতে চান একজন সাংবাদিক।

জবাবে তৌহিদ হোসেন বলেন, আমাদের ঘর গোছাতে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় সেলস এজেন্সি। আপনি যা তৈরি করতে পারবেন সেটাই আমি বিক্রি করতে পারব। আপনি যদি মিথ্যা তথ্য দেন, ভুল পাসপোর্ট দেন… ২০ বছর আগে এটা সমস্যা ছিল না।

 

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আগে যে কোনো মুহূর্তে একটা পাসপোর্ট… একজনের পাঁচটা পাসপোর্ট ইস্যু হইছে-এ রকম উদাহরণও আছে। সেগুলো এখন অনেক কঠিন হয়ে গেছে।

উপদেষ্টা বলেন, কাজেই মিথ্যা নথিপত্র একটা প্রধান সমস্যা আমাদের। এটা এখনো আগের মতো চালানোর চেষ্টা করা হচ্ছে অনেকক্ষেত্রে, কিন্তু এটা সহজে ধরা পড়ে যায়। এ কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, আমাদের ঘর গোছাতে হবে। এ ধরনের অপরাধমূলক কার্যক্রম যেন না হয় সেটা দেখতে হবে। তাহলে ধীরে ধীরে আমরা এটা ঠিক করে নিয়ে আসতে পারবো।