NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

সাবেক এমপি বাহার ও মেয়ে সূচনার ১৭ কোটি ৪০ লাখ টাকা অবরুদ্ধ


খবর   প্রকাশিত:  ২৯ জুলাই, ২০২৫, ১০:০৭ এএম

সাবেক এমপি বাহার ও মেয়ে সূচনার ১৭ কোটি ৪০ লাখ টাকা অবরুদ্ধ

কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহার ও তার মেয়ে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসীন বাহার সূচনার নামে এবং তাদের সংশ্লিষ্ট ৫৩টি ব্যাংক হিসাবে থাকা ১৭ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার ৬০০ টাকা অবরুদ্ধ করা হয়েছে।

অর্থ পাচারের অভিযোগে আদালতের আদেশে এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সিআইডির ফিন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের একজন অনুসন্ধানকারী কর্মকর্তার আবেদনের ভিত্তিতে ৮ জুলাই ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত এ হিসাবগুলো অবরুদ্ধ করার আদেশ দেন।

 

সোমবার (২৮ জুলাই) রাতে সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান এ তথ্য জানান। তিনি জানান, প্রতারণা, জালিয়াতি, হুন্ডির মাধ্যমে অর্থ গ্রহণ এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগে বাহাউদ্দীন বাহার ও তার মেয়ের সংশ্লিষ্ট ১৭টি ব্যাংকে থাকা ৫৩টি অ্যাকাউন্টের ১৭ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার ৬০০ টাকা অবরুদ্ধ করা হয়েছে।

কুমিল্লার সাবেক সংসদ সদস্য বাহাউদ্দীন বাহার ও তার মেয়ে তাহসীন বাহার সূচনা সংঘবদ্ধভাবে প্রতারণা, জাল-জালিয়াতি ও কমিশন নিয়ে অবৈধভাবে অর্থ উপার্জন করেন। পরে তা হুন্ডি চ্যানেলের মাধ্যমে বিদেশে পাচার করেন। তাদের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলার প্রস্তুতি চলছে।