NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

আমি খুবই অসুস্থ, কথা বলার অবস্থায় নাই: মিষ্টি জান্নাত


খবর   প্রকাশিত:  ০৪ আগস্ট, ২০২৫, ১০:০৮ এএম

আমি খুবই অসুস্থ, কথা বলার অবস্থায় নাই: মিষ্টি জান্নাত

আলোচিত অভিনেত্রী মিষ্টি জান্নাতের বাবা মারা গেছেন গত ৩০ জুলাই। বাবার মৃত্যুর খবর অভিনেত্রী নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছিলেন। বাবা হারানোর পর অভিনেত্রী একেবারেই ভেঙে পড়েছেন। জানান, আমি খুবই অসুস্থ, কথা বলার মতো অবস্থায় নাই।

সামাজিক মাধ্যম ফেসবুকে অভিনেত্রী মিষ্টি জান্নাত এক পোস্টে লিখেছেন, ‘আমি খুবই অসুস্থ। ট্রমা কাটাতে পারছি না। সবাই আমার খোঁজখবর নিচ্ছেন, আমি কৃতজ্ঞ । কিন্তু আমি কথা বলার মতো অবস্থায় নাই। ক্ষমার চোখে দেখবেন, সুস্থ হয়ে যোগাযোগ করবো।’

 

 

এর আগের পোস্টে মিষ্টি লিখেছেন, ‘আজ এতিম আমি। কেউ আর আমাকে আব্বু বলে ডাকবে না। কেউ বলবে না যে বাবু তুমি কই! আমার সব শক্তি শেষ হয়ে গেছে। বাবাকে দিন-রাত দেখার ব্যস্ততা নেই। নিঃশ্বাস বন্ধ হয়ে যায় আমার। আমার আর কেউ থাকল না।’

 

অভিনেত্রী আরও লিখেছেন, ‘আব্বু আর আম্মুকে নিয়ে আমার পৃথিবী ছিল। আর এই দিনে যারা যারা পাশে ছিলেন সবার কথা স্মরণ থাকবে। সব কিছুর বিনিময়ে বাবাকে যদি ফিরে পেতাম।’

আমি খুবই অসুস্থ, কথা বলার অবস্থায় নাই: মিষ্টি জান্নাত

২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে সিনেমায় ক্যারিয়ার শুরু করেন মিষ্টি জান্নাত। যদিও সাম্প্রতিক সময়ে সিনেমার কোনো খবরে না থাকলেও নানান বিষয়ে তিনি খবরের শিরোনাম হচ্ছেন নিয়মিত।