NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

৬ বছর পর পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে জিতলো ওয়েস্ট ইন্ডিজ


খবর   প্রকাশিত:  ১১ আগস্ট, ২০২৫, ১০:০৮ এএম

৬ বছর পর পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে জিতলো ওয়েস্ট ইন্ডিজ

ঘরের মাঠে সিরিজের শুরুটা ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজের। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানের কাছে ৫ উইকেটে হেরেছিল ক্যারিবীয়রা। তবে দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিকরা। ৫ উইকেটের জয়ে সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ৬ বছর পর ৫০ ওভারের ফরম্যাটে পাকিস্তানকে হারালো তারা।

২০১৯ সালের ৩১ মে ওয়ানডে বিশ্বকাপে সর্বশেষ পাকিস্তানকে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। এরপর কেবল ২০২২ সালে দুদলের মধ্যে একটি দ্বিপক্ষীয় সিরিজ অনুষ্ঠিত হয়েছিল। ওই সিরিজে পাকিস্তান জিতেছিল ৩-০ ব্যবধানে।

 

রোববার ত্রিনিদাদের ব্রায়ান লিরা স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আগে ব্যাট করে ৭ উইকেটে ১৭১ রান করে পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে ১০ বল আর ৫ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ (Pakistan vs West Indies)।

টস হেরে ব্যাটিংয়ে নামা পাকিস্তান শুরু থেকেই টেস্ট স্টাইলে ব্যাট করছিল। এরপর বৃষ্টির বাধায় তিনবার খেলা বন্ধ হয়। শেষ পর্যন্ত ইনিংসের দৈর্ঘ্য কমিয়ে ৩৭ ওভারে নামিয়ে দেওয়া হয়। যে কারণে পাকিস্তান পুঁজিটা খুব বেশি বড় করতে পারেনি।

 

সফরকারীদের হয়ে সর্বোচ্চ ৩০ বলে অপরাজিত ৩৬ রান করেন হাসান নওয়াজ। হুসাইন তালাত ৩২ বলে ৩১, ওপেনার আব্দুল্লাহ শফিক ৪০ বলে ২৬, সাইম আইয়ুব ৩১ বলে ২৩ ও অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ৩৮ বলে ১৬ রান করেন।

ওয়েস্ট ইন্ডিজের  হয়ে রস্টন চেজ ৪৭ বলে অপরাজিত ৪৯ রান করেন। এছাড়া শারফেন রাদারফোর্ড ৩৩ বলে ৪৫, শাই হোপ ৩৫ বলে ৩২ ও জাস্টিন গ্রিভস অপরাজিত ৩১ বলে ২৬ রান করেন।

বল হাতে পাকিস্তানের হয়ে দুটি করে উইকেট শিকার করেন শাহিন আফ্রিদি ও মোহাম্মদ নওয়াজ (West Indies vs Pakistan)।