NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

১৪ বছরের ছোট প্রেমিকাকে নিয়ে রোমান্টিক ছুটিতে আমির খান


খবর   প্রকাশিত:  ১৩ আগস্ট, ২০২৫, ১০:০৮ এএম

১৪ বছরের ছোট প্রেমিকাকে নিয়ে রোমান্টিক ছুটিতে আমির খান

বলিউড সুপারস্টার আমির খান মজেছেন গৌরি স্প্র্যাটের প্রেমে। ৬০ বছর বয়সী আমির ও ৪৬ বছরের গৌরি বলিউডে সম্পর্কের আদর্শ হয়ে উঠেছেন। বয়সের ১৪ বছরের ব্যবধান ও সাংস্কৃতিক পার্থক্য সত্ত্বেও তাদের বন্ধন মজবুত। তাদের সম্পর্ক নিয়ে বহু মাস ধরে বলিউড মহল সরগরম।

সম্পর্ককে আনুষ্ঠানিক করার পর দু’জনকে হাত ধরাধরি করে ‘সিতারে জামিন পার’ প্রিমিয়ারে দেখা গিয়েছিল। সেখানে তারা খোলামেলা ভালোবাসার প্রকাশ করেছেন।

 

সেই ছবির বিশাল সাফল্যের পর এবার অভিনেতা তার প্রিয়জনকে নিয়ে ছুটে গেছেন ছুটিতে। আজ ১২ আগস্ট মুম্বাই বিমানবন্দরে দেখা গেছে এই জুটিকে।

ভারতীয় গণমাধ্যমের একটি ভিডিওতে দেখা যায়, তাদের গাড়ি বিমানবন্দরে এসে থামে। নৈমিত্তিক পোশাকে গৌরি প্রথমে গাড়ি থেকে নেমে দ্রুত ভেতরে প্রবেশ করেন। এরপর নেমে আসেন আমির, যিনি পরেছিলেন প্রিন্টেড কুর্তা, ধূসর জিনস ও জুতো। হাতে একটি বই নিয়েই পাপারাজ্জিদের উদ্দেশে হাসিমুখে কথা বলতে বলতে ভেতরে যান তিনি।

 

যদিও এই রোমান্টিক ছুটির গন্তব্য এখনও প্রকাশ করা হয়নি তবে বোঝাই যাচ্ছে তারা কিছু একান্ত সময় কাটাতে যাচ্ছেন।

 

 

 

এর আগে আমির তার ৬০তম জন্মদিনে আনুষ্ঠানিকভাবে প্রেমিকা গৌরিকে মিডিয়ার সঙ্গে পরিচয় করিয়ে দেন। গৌরি স্প্র্যাটের ব্যক্তিগত জীবনে তিনি ৬ বছরের এক সন্তানের মা এবং একটি প্রতিষ্ঠানে হেড অব ডিজাইন পদে কর্মরত।