NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

মিশর-জর্ডান-লেবানন-সিরিয়া নিয়ে ‘গ্রেটার ইসরায়েল’ চান নেতানিয়াহু


খবর   প্রকাশিত:  ১৪ আগস্ট, ২০২৫, ১০:০৮ এএম

মিশর-জর্ডান-লেবানন-সিরিয়া নিয়ে ‘গ্রেটার ইসরায়েল’ চান নেতানিয়াহু

মিশর ও জর্ডান, সঙ্গে সিরিয়া ও লেবাননের বিশাল অংশের সঙ্গে পুরো ফিলিস্তিন এক করে ‘গ্রেটার ইসরায়েল’ প্রতিষ্ঠা করতে চেয়েছেন দখলদার দেশটি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। মঙ্গলবার (১২ আগস্ট) আই২৪ নিউজের একটি অনুষ্ঠানে এই বিষয়ে সম্মতি দেন তিনি।

জানা গেছে, মঙ্গলবার নেতানিয়াহুকে কৃথিত ‘গ্রেটার ইসরায়েলের’ মানচিত্রওয়ালা একটি অ্যামুলেট দেন উপস্থাপক শ্যারন গাল। শ্যারন তখন নেতানিয়াহুকে জিজ্ঞেস করেন, গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা হোক তিনি চান কি না। জবাবে নেতানিয়াহু বলেন, খুব করে চাই।

দখলদার এই প্রধানমন্ত্রী আরও জানান, তিনি একটি ঐতিহাসিক ও ঐশ্বরিক মিশনে রয়েছেন। তার দাবি, বহু প্রজন্ম ধরে ইহুদিরা এখানে আসার স্বপ্ন দেখেছে ও আমাদের পরেও অনেক প্রজন্ম আসবে একই স্বপ্ন নিয়ে।

 

টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেটার ইসরায়েল বলতে ১৯৬৭ সালের জুনের ৬ দিনের যুদ্ধের পর ইসরায়েল ও দেশটির সদ্য দখল করা এলাকাগুলো বোঝায়। পূর্ব জেরুজালেম, পশ্চিম তীর, গাজা উপত্যকা, সিনাই উপদ্বীপ ও গোলান মালভূমি এর অন্তর্গত।

নেতানিয়াহুর নেতৃত্বাধীন লিকুদ পার্টির অগ্রদূত জে’ইভ জাবোতিনস্কিসহ শুরুর দিকের নেতৃস্থানীয় জায়নবাদীদের অনেকেই বর্তমান ইসরায়েল, গাজা, পশ্চিম তীর ও বর্তমান জর্ডানকে বোঝাতে গ্রেটার ইসরায়েল শব্দটি ব্যবহার করতেন।

এর আগে ২০২৪ সালের জানুয়ারিতে ইসরায়েলি লেখক আভি লিপকিনের একটি সাক্ষাৎকার বেশ ভাইরাল হয়। সেখানে তিনি গ্রেটার ইসরায়েলের ধারণা সম্পর্কে বলেন, এমন একদিন আসবে, যেদিন আমাদের সীমানা লেবানন থেকে সৌদি আরবের বিশাল মরুভূমি, ভূমধ্যসাগর থেকে ফোরাত নদী (ইরাক) পর্যন্ত বিস্তৃত হবে।

 

তিনি বলেন, ফোরাত নদীর ওপারে যে কুর্দিরা আছেন, তারা আমাদের বন্ধু। আমাদের পিছনে ভূমধ্যসাগর ও সামনে কুর্দিস্তান। লেবাননের ইসরায়েলের সুরক্ষা প্রয়োজন ও আমি নিশ্চিত যে আমরা মক্কা, মদিনা ও সিনাইও দখল করবো ও এই স্থানগুলোকে শুদ্ধ করব।

গত বছর ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোৎরিচও বৃহৎ ইসরায়েল নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, তারা ইসরায়েলের পরিধি সিরিয়ার রাজধানী দামেস্ক পর্যন্ত নিয়ে যাবেন।