NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

ফারুকীর সর্বশেষ অবস্থা জানালেন তিশা


খবর   প্রকাশিত:  ১৭ আগস্ট, ২০২৫, ১০:০৮ এএম

ফারুকীর সর্বশেষ অবস্থা জানালেন তিশা

কক্সবাজারে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। পরে তাকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় নিয়ে আসা হয়েছে। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

মোস্তফা সরয়ার ফারুকীর অসুস্থতার খবর জানিয়েছেন তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশা। ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, মোস্তফা সরয়ার ফারুকী কক্সবাজারে মন্ত্রণালয়ের একটি ওয়ার্কশপে উপস্থিত থাকাকালীন শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকায় নিয়ে আসা হয়েছে

তিশা আরও লিখেছেন, তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন আপাতত তিনি শঙ্কামুক্ত। সবাই তার জন্য দোয়া করবেন।

কক্সবাজারের সিভিল সার্জন ডা. মোহাম্মদুল হক গণমাধ্যমকে বলেন, হঠাৎ ফুড পয়েজনিংয়ের ফলে উপদেষ্টার ডিহাইড্রেশন হয়। প্রাথমিক চিকিৎসার পর তিনি কিছুটা ভালো অনুভব করছিলেন। কিন্তু সন্ধ্যার পর হঠাৎ শারীরিক অবনতি অনুভব করলে তিনি ঢাকায় ফিরে যেতে মনস্থির করেন। প্রাথমিক চিকিৎসার পর ওনাকে রাতেই ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে।