NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে খেলতে আর বাধা রইলো না ভারতের


খবর   প্রকাশিত:  ২২ আগস্ট, ২০২৫, ০৯:০৮ এএম

এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে খেলতে আর বাধা রইলো না ভারতের

পাকিস্তানের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ খেলবে না ভারত, যাবে না পাকিস্তান সফরেও। তবে বহুজাতিক ইভেন্টে যদি পাকিস্তান অংশ নেয়, সেক্ষেত্রে ভারতীয় ক্রীড়াবিদ ও দলগুলো অংশগ্রহণ করতে পারবে। একই নিয়মে পাকিস্তানি ক্রীড়াবিদরাও ভারতে আয়োজিত বহুজাতিক প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।

ভারতের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। তবে ভারতীয় ক্রীড়াবিদরা পাকিস্তানে আয়োজিত বহুজাতিক ইভেন্টে অংশ নিতে পারবেন কি না, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

 

এই সিদ্ধান্তের ফলে এশিয়া কাপে খেলার পথে আর কোনো বাধা রইলো না ভারতের। আগামী সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া কাপে ভারত ও পাকিস্তান একই গ্রুপে রয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী, ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হওয়ার কথা।

গত এপ্রিলে পাহেলগাম সন্ত্রাসী হামলার পর দুই দেশের মধ্যে সীমিত আকারে যুদ্ধের পর এটিই হতে যাচ্ছে ভারত-পাকিস্তানের প্রথম ক্রিকেট ম্যাচ।

 

একই টুর্নামেন্টে ভারত-পাকিস্তান ম্যাচ হতে পারে তিনবার (ফাইনালে ওঠা সাপেক্ষে)। যেহেতু ভারত সরকার অনুমোদন দিয়েছে, তাই সমর্থকরা জমজমাট এক এশিয়া কাপ লড়াই উপভোগের অপেক্ষা করতেই পারেন।

এর আগে অনেক মহল থেকে পাকিস্তানের সঙ্গে সব ধরনের ক্রীড়া সম্পর্ক ছিন্ন করার দাবি ওঠে। জুলাই মাসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস টুর্নামেন্টে দুই দেশের সাবেক খেলোয়াড়দের ম্যাচ বাতিল হয়েছিল। এমনকি ভারতীয় চ্যাম্পিয়ন দল সেমিফাইনালে পাকিস্তানি চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলায় অংশ না নিয়ে ম্যাচটি বয়কট করে।

তবে সরকারের নতুন দিকনির্দেশনা অনুযায়ী, এখন ভারতীয় দলের এশিয়া কাপে অংশ নিতে কোনো বাধা নেই। মূলত এশিয়া কাপটি ভারতে হওয়ার কথা থাকলেও জুলাইয়ে সেটি স্থানান্তর করে সংযুক্ত আরব আমিরাতে নেওয়া হয়।

 

 

 

এর আগে ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে অংশ নিতে ভারতে গিয়েছিল পাকিস্তান। তবে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান হলেও সে দেশে গিয়ে খেলেনি ভারত। ভারতের ম্যাচগুলো হয়েছে নিরপেক্ষ ভেন্যু দুবাইয়ে।