NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

নিজের মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন অভিনেতা স্বাধীন খসরু


খবর   প্রকাশিত:  ২৩ আগস্ট, ২০২৫, ১০:০৮ এএম

নিজের মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন অভিনেতা স্বাধীন খসরু

নিজের ‘কুরুচিপূর্ণ’ মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন অভিনেতা স্বাধীন খসরু। শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এ নিয়ে একটি পোস্ট দিয়েছেন তিনি।

‘অনুশোচনা’ শিরোনামে দেওয়া ওই পোস্টে অভিনেতা লেখেন, গতকাল আমার ছোট একটি ভিডিও পোস্ট করা নিয়ে অনেক আলোচনা-সমালোচনার উত্তাপ ছড়াচ্ছে।

 

তিনি লেখেন, ‘এখানে কোনো নারী কেন, নারী পুরুষ বলে কোনো কথা না, সমগ্র মানব জাতিকে সম্মান করি। কাউকে আঘাত বা আক্রমণ করার বিন্দুমাত্র ইচ্ছে বা উদ্দেশ্য ছিল না। এটা ছিল গত কয়েকদিন থেকে ঘটে যাওয়া কিছু ঘটনা থেকে জমে ওঠা আমার একান্তই ব্যক্তিগত ক্ষোভের বহিঃপ্রকাশ মাত্র!’

তিনি আরও বলেন, ‘যদি কেউ মনোকষ্ট বা আঘাত পেয়ে থাকেন, তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী। সবাই ভালো থাকুন। মানুষ এবং মানবতার জয় হোক।’

 

স্বাধীন খসরু তার সোশ্যাল মিডিয়ায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একজন নারী উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর ভাষার একটি ভিডিও পোস্ট করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। তার এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। স্বাধীন খসরুর এমন বক্তব্য বৃহস্পতিবার (২২ আগস্ট) সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হওয়ার পর নেটিজেনদের পাশাপাশি শোবিজের অনেকেই এটি কথা বলছেন। তারা কেউই স্বাধীন খসরুর এমন বক্তব্য মেনে নিতে পারছেন না। সবার ভাষ্য, একজন শিল্পীর কাছ থেকে এ ধরনের অশালীন মন্তব্য কখনোই আশা করা যায় না। ।