NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

গাজায় একদিনে ইসরায়েলি হামলায় প্রাণ হারালো আরও ৭১ ফিলিস্তিনি


খবর   প্রকাশিত:  ২৩ আগস্ট, ২০২৫, ১০:০৮ এএম

গাজায় একদিনে ইসরায়েলি হামলায় প্রাণ হারালো আরও ৭১ ফিলিস্তিনি

গাজায় ইসরায়েলের ভয়াবহতম আগ্রাসন চলমান রেখেছে। নির্বিচার হামলায় একদিনে প্রাণ হারিয়েছে কমপক্ষে ৭১ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও ২৫১ জন। শুক্রবার (২২ আগস্ট) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় হামলার বিষয়টি নিশ্চিত করেছে। খবর আনাদোলু এজেন্সি

গাজা সিটিতে তাণ্ডব চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার সেখানে ৩৭ জনের মৃত্যু হয়েছে। শেখ রেদওয়ানে আশ্রয়শিবির হিসেবে ব্যবহৃত একটি স্কুলকে লক্ষ্য করে বোমাবর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী, যার ফলে ১২ জন প্রাণ হারিয়েছেন। হামলা হয়েছে তুফাহ এলাকায়ও। দক্ষিণে খান ইউনিসের একটি তাবুতে বোমাবর্ষণে ৫ জন নিহত হয়েছেন, এদের মধ্যে ৪ জন শিশু।

মধ্য গাজার মাঘাজি ক্যাম্পে এবং উত্তর গাজার জাবালিয়া আলা বালাদেও আইডিএফ ব্যাপক বোমাবর্ষণ করেছে। ত্রাণ সংগ্রহকারীদের ওপর গুলিতে আরও ৭ জন নিহত হয়েছেন।

এদিকে, হামাস যদি যুদ্ধবিরতির শর্তে রাজি না হয়, তবে গাজা সিটি পুরোপুরি ধ্বংস করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী।

প্রসঙ্গত, ইসরায়েলি হামলায় নভেম্বর ২০২৩ সালের পর থেকে গাজা উপত্যকায় কমপক্ষে ৬২ হাজার ২৬৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর আহত ১ লাখ ৫৭ হাজার ৩৬৫ জনে পৌঁছেছে।