NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

মুখ্যমন্ত্রীকে চাচা বলায় থালাপতি বিজয়কে তামিল মন্ত্রীর কড়া জবাব


খবর   প্রকাশিত:  ২৫ আগস্ট, ২০২৫, ০৯:০৮ পিএম

মুখ্যমন্ত্রীকে চাচা বলায় থালাপতি বিজয়কে তামিল মন্ত্রীর কড়া জবাব

তামিলনাড়ুর রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছেন জনপ্রিয় অভিনেতা ও নবীন রাজনীতিক থালাপতি বিজয়। সম্প্রতি মাদুরাইয়ে এক বিশাল জনসভায় দেওয়া তার বক্তব্যে উঠে এসেছে এমন কিছু মন্তব্য যা ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

সেখানে তিনি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিনকে ‘চাচা’ হিসেবে সম্বোধন করেছিলেন। বিষয়টি ভালো চোখে দেখছেন না রাজনীতিবিদরা। সেইসঙ্গে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার দল বিজেপিকে ফ্যাসিস্ট বলে যুদ্ধের ডাক দিয়েছেন। এটি নিয়েও দেখা যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া।

 

এ নিয়ে এবার মুখ খুলেছেন তামিলনাড়ুর কৃষিমন্ত্রী এম আর কে পান্নীরসেলভম। তিনি অভিনেতা-রাজনীতিবিদ বিজয়কে কঠোর সমালোচনা করেন। বিশেষ করে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিনকে ‘চাচা’ হিসেবে সম্বোধন করায় ভীষণ ক্ষেপেছেন তিনি।

মন্ত্রী দাবি করেন, বিজয়ের এ আচরণ থেকে বোঝা যায় তার রাজনৈতিক শালীনতার অভাব রয়েছে। সে হিরোইজমের ফ্যান্টাসিতে ভুগছে।

 

মন্ত্রী বলেন, ‌‘সিনেমা আর রাজনীতি এক নয়। বিজয় সম্ভবত তার ভক্তদের উপস্থিতিতে প্রভাবিত হয়ে এমন কথা বলেছিলেন। মনে হচ্ছিল তিনি কোনো সিনেমার সংলাপ বলছেন। কিন্তু বাস্তবতা ভিন্ন।’

 

 

 

‘এটি তার অপ্রাপ্তবয়স্কতার প্রকাশ। তিনি ধরেই নিয়েছিলেন এটি তার রাজনৈতিক স্বার্থে কাজ করবে এবং তাই দলীয় নেতৃত্ব লক্ষ্য করেন। কিন্তু সিনেমা আর রাজনীতি এক নয়’- যোগ করেন পান্নীরসেলভম।