NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

নুরাল পাগলার মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনা ‘অমানবিক ও ঘৃণ্য’ : অন্তর্বর্তী সরকার


খবর   প্রকাশিত:  ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০৯ পিএম

নুরাল পাগলার মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনা ‘অমানবিক ও ঘৃণ্য’ : অন্তর্বর্তী সরকার

রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। শুক্রবার (৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সরকার এ ঘটনাকে ‘অমানবিক ও ঘৃণ্য’ বলে উল্লেখ করে।

বিবৃতিতে বলা হয়, গোয়ালন্দে নুরুল হকের কবর অবমাননা এবং দেহ পুড়িয়ে দেওয়া আমাদের মূল্যবোধ, আইন ও ন্যায়ভিত্তিক সভ্য সমাজের চরম অবমাননা। এই ধরনের বর্বরতা কোনোভাবেই সহ্য করা হবে না।

 

অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতি দিয়ে জানায়, আইনের শাসন সমুন্নত রাখতে এবং জীবিত কিংবা মৃত প্রতিটি মানুষের মর্যাদা রক্ষায় তারা দৃঢ়প্রতিজ্ঞ। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো বলা হয়, কোনো ব্যক্তি বা গোষ্ঠী জবাবদিহির ঊর্ধ্বে নয়। এই জঘন্য অপরাধের দায়ীদের তাদের কর্মের পরিণতি ভোগ করতে হবে।

তাৎক্ষণিক ও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

একইসঙ্গে সরকার সব নাগরিককে ঘৃণা ও সহিংসতা প্রত্যাখ্যান করে মর্যাদা, ন্যায়বিচার ও মানবতার পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে।