NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

সন্ত্রাসীদের স্থান এদেশে হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা


খবর   প্রকাশিত:  ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০৯ এএম

সন্ত্রাসীদের স্থান এদেশে হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

সন্ত্রাসীদের স্থান এদেশে হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.)  মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। 

তিনি বলেন, নৌ ডাকাত নয়ন ও  পিয়াস পার্শ্ববর্তী দেশে চলে গেছে। ফিরে এলে তাদের স্থান হবে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে।

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে মুন্সীগঞ্জের গজারিয়া থানাধীন গুয়াগাছিয়ায় অস্থায়ী পুলিশ ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই এলাকাবাসীর প্রাণের দাবি ছিল এখানে একটি পুলিশ ক্যাম্প করা। 

এলাকায় যাতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকে তার জন্য গুয়াগাছিয়ায় অস্থায়ী পুলিশ ক্যাম্পটি স্থায়ী করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হয়েছে। ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে ফাইল সংস্থাপন মন্ত্রণালয়ে রয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা বলেন, অনেকের অনেক ধরনের স্বার্থ থাকে।

যার যার স্বার্থ হাসিল করতে চাইবে। কিন্তু আমরা সরকারের পক্ষ থেকে এলাকায় যাতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে তার জন্য কাজ করে যাব। 

 

অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারে আমরা কাজ করে যাচ্ছি, পুরস্কার ঘোষণা করা হয়েছে। আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে নদী পথসহ এলাকায় পুলিশি টহল আরো জোরদার করা হবে।

 

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা আলুর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আলু চাষীরা যাতে ন্যায্য দাম পায় এর জন্য হিমাগারের আলুর দাম ২২ টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে। হিমাগার থেকে আলু বের হচ্ছে না। খুচরা বাজার নিয়ন্ত্রণ করা কঠিন। তবে আলুর দাম কমে আসবে। প্রয়োজনে সরকারিভাবে ৫০ হাজার টনের বেশি আলু ক্রয় করা হবে।

 

এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম।