NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

নুরকে দেখতে গেলেন সাদিক-ফরহাদ-মহিউদ্দিন


খবর   প্রকাশিত:  ১২ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:০৯ এএম

নুরকে দেখতে গেলেন সাদিক-ফরহাদ-মহিউদ্দিন

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে দেখতে হাসপাতালে গেলেন ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম। এসময় আরও ছিলেন নবনির্বাচিত জিএস এস এম ফরহাদ ও এজিএস মো. মহিউদ্দিন খান।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

 

গত ২৯ আগস্ট বিজয়নগরে জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে গণধিকার পরিষদের কর্মীদের সংঘর্ষ হয়। পরে দুই পক্ষকে ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা বাহিনী বলপ্রয়োগ করে। এতে আহত হন ভিপি নুরসহ গণঅধিকার পরিষদের বেশ কয়েকজন নেতাকর্মী। এরপর থেকে হাসপাতালে রয়েছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

Hospital

 

 

 

গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। এতে সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদসহ ২৮টি পদের বেশিরভাগ পদে জয়ী হন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী প্যানেলের প্রার্থীরা।