NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬ | ২৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

১০০ কোটি টাকার সিনেমায় ঈদ মাতাবেন অনন্ত-বর্ষা


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০১:৪৬ এএম

>
১০০ কোটি টাকার সিনেমায় ঈদ মাতাবেন অনন্ত-বর্ষা

চিত্রনায়ক ও ব্যবসায়ী অনন্ত জলিলের নতুন সিনেমা ‘দিন দ্য ডে’ নিয়ে অনেক দিন ধরেই আলোচনা হচ্ছে। নায়ক দাবি করেছেন, এর বাজেট ১০০ কোটি টাকা। এটি আন্তর্জাতিক মানের সিনেমা। এসব কারণে সিনেমাটি নিয়ে দর্শকদের মাঝে কৌতূহল রয়েছে।

সেই কৌতূহল মিটতে চলেছে শিগগির। আগামী কোরবানির ঈদেই মুক্তি পাচ্ছে সিনেমাটি। এজন্য সেন্সর বোর্ডের ছাড়পত্রও পেয়েছে আলোচিত এই সিনেমা। ফলে মুক্তিতে আর কোনো বাধা রইল না।

রোববার (৫ জুন) ছাড়পত্র হাতে পেয়েছেন বলে জানান অনন্ত। তিনি বলেন, ‘সেন্সর বোর্ডের সদস্যরা সিনেমাটির ভূয়সী প্রশংসা করেছেন। আনকাট সনদও পেলাম। তাই বলা যায়, ভক্তদের অপেক্ষার অবসান হতে চলেছে। কোরবানির ঈদেই এটি দেখতে পারবেন তারা।’

‘দিন দ্য ডে’ সিনেমায় অনন্ত জলিলের সঙ্গে অভিনয় করেছেন তার স্ত্রী বর্ষা। এই জুটি আগেও কিছু কাজ করেছেন। তবে গত ৭ বছরে তাদের নতুন কোনো সিনেমা মুক্তি পায়নি। সে হিসেবে দীর্ঘদিন পর প্রেক্ষাগৃহে ফিরছেন তারা।

এই সিনেমাটি নির্মিত হয়েছে বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায়। পরিচালনা করেছেন ইরানের মূর্তজা অতাশ জমজম। অনন্ত-বর্ষা ছাড়াও এতে আছেন বাংলাদেশ ও ইরানের অনেক অভিনয়শিল্পী।

সম্প্রতি অনুষ্ঠিত কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা ‘মার্শে দু ফিল্ম’-এ ‘দিন দ্য ডে’ সিনেমার ট্রেলার প্রদর্শন করেছেন অনন্ত জলিল। এছাড়া অন্তর্জালেও সিনেমাটির ট্রেলার ও গান প্রকাশ করা হয়েছে। শেষ পর্যন্ত সিনেমা হলে কতখানি সাফল্য পায়, সেটাই দেখার অপেক্ষা।