NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

বঙ্গোপসাগরে মাছ ধরার ৯ বোটে ডাকাতি, কোটি টাকার মাছ লুট


খবর   প্রকাশিত:  ১২ ডিসেম্বর, ২০২৩, ১১:৫৫ এএম

>
বঙ্গোপসাগরে মাছ ধরার ৯ বোটে ডাকাতি, কোটি টাকার মাছ লুট

বঙ্গোপসাগরে ৯টি বোটে ডাকাতি করে প্রায় এক কোটি টাকার ইলিশ লুট করেছে দস্যুরা। শুক্রবার (২৬ আগস্ট) রাতে আনোয়ারা গহিরা থেকে সন্দ্বীপের কাছাকাছি কালিয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে বলে দাবি করেছেন সামুদ্রিক মৎস্য আহরণকারী বোট মালিক সমিতির মহাসচিব আমিনুল হক বাবুল সরকার। 

শনিবার (২৭ আগস্ট) বাবুল সরকার ঢাকা পোস্টকে বলেন, বঙ্গোপসাগরের আনোয়ারার গহিরা সাগর এলাকা থেকে কালিয়ারচর এলাকায় ৯টি মাছ ধরার বোটে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় মারধর করে জেলেদের কাছ থেকে এক কোটি টাকার মাছ নিয়ে গেছে দস্যুরা।  

তিনি বলেন, এফবি মা-বাবা, এফবি মায়ের দোয়া, এফবি রহমান, এফবি ইয়াসমিন, এফবি বাবা-মাসহ মোট ৯টি বোটে দস্যুরা ডাকাতি করে সব মাছ লুট করে নিয়ে গেছে। গত ৫ বছরে এমন ডাকাতির ঘটনা ঘটেনি বলে দাবি করেন তিনি৷ 

তিনি বলেন, বিষয়টি আমাদের কাছেও আশ্চর্য লাগছে। নৌ-পুলিশ ও কোস্ট গার্ডকে বিষয়টি জানানো হয়েছে । প্রতিটি বোটেই ১৪ থেকে ২০ জন জেলের একটি দল থাকে।

ডাকাতের কবলে পড়া এফবি রহমান বোটের মালিক আলম মাঝি ঢাকা পোস্টকে বলেন, সাগরে মাছ ধরা শেষ করে ফিশারি ঘাটের দিকে ফিরছিলেন জেলেরা। শুক্রবার রাতে দস্যুরা আমার নৌকা থেকে প্রায় সাড়ে আট হাজার পিস মাছ নিয়ে গেছে। মাছগুলোর দাম কমপক্ষে ২০ লাখ টাকা। 

তিনি বলেন, মাছ নেওয়ার সময় জেলেদের মারধর করা হয়েছে। এখন জেলেদের খরচ, নৌকার খরচ চালানোই কষ্ট হয়ে যাবে। আমার নৌকায় একসঙ্গে ২৫-২৬ জন দস্যু হানা করেছিল। 

চট্টগ্রাম সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  এ বি এম মিজানুর রহমান ঢাকা পোস্টকে বলেন, মূলত ঘটনাটি ঘটেছে গভীর সাগরে। কারা এই ঘটনা ঘটিয়েছে তার খোঁজ খবর নিচ্ছি। এর পাশাপাশি লুট করা মাছ যাতে বাজারে বিক্রি করতে না পারে সেই ব্যাপারে খোঁজ খবর রাখছি। দস্যুরা তো ল্যান্ডে আসবে। এ এলাকায় মাছ বিক্রি করতে আসলে যেন তাদের ধরতে পারি সেই ব্যাপারে আমাদের কার্যক্রম চলছে। 

তিনি বলেন, সাগরের গহিরা থেকে শুরু করে কালিয়ারচর পর্যন্ত এলাকায় এ ঘটনা ঘটেছে। এসব এলাকায় কোস্ট গার্ড দায়িত্ব পালন করে। গভীর সাগরে যাওয়ার সক্ষমতা আমাদের নেই।