NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

ইয়ামাল ‘একদিন’ ব্যালন ডি’অর জিতবে : হান্সি ফ্লিক


খবর   প্রকাশিত:  ২২ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০৯ এএম

ইয়ামাল ‘একদিন’ ব্যালন ডি’অর জিতবে : হান্সি ফ্লিক

বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক বিশ্বাস করেন, তার তরুণ ফরোয়ার্ড লামিনে ইয়ামাল ভবিষ্যতে ব্যালন ডি’অর জিতবে।

সোমবার প্যারিসে ঘোষণা করা হবে বর্ষসেরা ফুটবলারের মর্যাদাপূর্ণ এই পুরস্কার। এর আগে শনিবার বার্সেলোনার প্রশিক্ষণ মাঠে সংবাদ সম্মেলনে ফ্লিক বলেন, ‘একদিন আমরা দেখব, লামিনে এই ট্রফি জিতবে।’

১৮ বছর বয়সী ইয়ামাল গত মৌসুমে বার্সেলোনাকে লা লিগা ও কোপা দেল রে জিততে সহায়তা করার পাশাপাশি দলকে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে তুলেছিলেন।

জাতীয় দলের হয়ে স্পেনকেও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

 

এবারের ব্যালন ডি’অরের জন্য ৩০ জন মনোনীত ফুটবলারের তালিকায় ইয়ামালের নামও রয়েছে। তার সঙ্গে বার্সেলোনার আরো তিন খেলোয়াড়—রাফিনিয়া, পেদ্রি ও রবার্ট লেভানদোস্কি মনোনয়ন পেয়েছেন।

এদিকে, চ্যাম্পিয়নস লিগ জয়ী পিএসজি তারকা উসমান দেম্বেলেকে এবার ফেভারিট ধরা হচ্ছে।

কোচ হান্সি ফ্লিকও সেরা কোচের পুরস্কারের তালিকায় রয়েছেন।

 


ফ্লিক বলেন, ‘আমাদের জন্য এটি সম্মানের বিষয়, কারণ আমরা মনোনীত হয়েছি। আমি এই মুহূর্তটা উপভোগ করতে চাই এবং বিজয়ীদের প্রতি সম্মান জানাতে চাই।’

গত বছর ব্যালন ডি’অর বিতরণী গালায় অংশ নেয়নি রিয়াল মাদ্রিদ।

ধারণা করা হয়, তাদের তারকা ভিনিসিউস জুনিয়র পুরস্কার না জেতার বিষয়টি আগেই জানার পর তারা অনুষ্ঠানে যায়নি। সেই বছর শিরোপা জিতেছিলেন ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রি।