NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৪ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে বিমান হামলা, নিহত অন্তত ২৩ বেসামরিক


খবর   প্রকাশিত:  ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০৯ এএম

পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে বিমান হামলা, নিহত অন্তত ২৩ বেসামরিক

পাকিস্তানের সীমান্ত এলাকায় বিমান হামলায় অন্তত ২৩ বেসামরিক নিহত হয়েছেন বলে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে। দেশটির পুলিশ ও নিরাপত্তা সূত্র জানিয়েছে, সোমবার আফগান সীমান্তঘেঁষা দুর্গম খাইবার পখতুনখোয়া প্রদেশে বিমান হামলায় অন্তত ২৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। বর্তমানে এ এলাকায় জঙ্গি তৎপরতা বেড়ে যাওয়ায় উত্তেজনা বাড়ছে।

এদিকে পার্লামেন্টের বিরোধী দলের সদস্য ইকবাল আফ্রিদি অভিযোগ করেছেন, সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে সেনাবাহিনী রাতে এই বিমান হামলা চালিয়েছে।

তবে সরকার বা সেনাবাহিনীর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

 

আফ্রিদি এএফপিকে বলেন, ‘নিরাপত্তা বাহিনীর বিমানই গোলাবর্ষণ করেছে। তাদের গোলাবর্ষণেই ২৩ জন মারা গেছেন।’ তিরাহ শহরে অবস্থানরত এক সিনিয়র পুলিশ কর্মকর্তা এএফপিকে জানান, নিহতদের মধ্যে সাতজন নারী ও চারজন শিশু রয়েছে।

তিনি নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘যুদ্ধ বিমান চারটি বাড়ি সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে।’

 

তিনি আরো জানান, তিরাহ পাকিস্তান-আফগান সীমান্তের কাছে অবস্থিত এবং এখানে একাধিক তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ঘাঁটি রয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে এ এলাকায় নিরাপত্তা বাহিনীর ওপর বহু হামলার ঘটনা ঘটেছে। 

খাইবার পখতুনখোয়া পুলিশ জানায়, জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত প্রদেশটিতে মোট ৬০৫টি সন্ত্রাসী হামলা হয়েছে।

এসব ঘটনায় কমপক্ষে ১৩৮ জন বেসামরিক নাগরিক ও ৭৯ জন পুলিশ সদস্য নিহত হন। শুধু আগস্ট মাসেই ১২৯টি হামলা হয়। সেখানে পাকিস্তান সেনা ও আধাসামরিক বাহিনী ফেডারেল কনস্ট্যাবুলারির ৬ সদস্য নিহত হন। 

 

পেশোয়ারে অবস্থানরত এক নিরাপত্তা কর্মকর্তা জানান, এ অঞ্চলে টিটিপির ডজনেরও বেশি আস্তানা রয়েছে। সেখানে জঙ্গিরা তাদের পরিবার নিয়ে বসবাস করে।

সোমবার বিকেলে পাশের একটি শহরে প্রায় দুই হাজার মানুষ এই প্রাণঘাতী বিমান হামলার প্রতিবাদে সমাবেশ করেন।

 

এদিকে ভারতের বিভিন্ন গণমাধ্যমে এই হামলায় খাইবার পখতুনখোয়া প্রদেশের তিরাহ ভ্যালির মাত্রে দারা গ্রামে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে। পাকিস্তান বিমানবাহিনী এই বোমা হামলা চালিয়েছে বলে ভারতের গণমাধ্যমে বলা হচ্ছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে নারী ও শিশুও আছে। স্থানীয় সময় রবিবার দিবাগত রাত প্রায় ২টার দিকে এ হামলা চালানো হয়। পাকিস্তানি যুদ্ধবিমানগুলো গ্রামটির ওপর টানা ৮টি এলএস-৬ বোমা নিক্ষেপ করে বলে প্রতিবেদনে বলা হয়েছে।