NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

যুক্তরাষ্ট্রে এনসিপি নেতা আখতারের ওপর হামলা, তাসনিম জারার প্রতিক্রিয়া


খবর   প্রকাশিত:  ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০৯ এএম

যুক্তরাষ্ট্রে এনসিপি নেতা আখতারের ওপর হামলা, তাসনিম জারার প্রতিক্রিয়া

যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলা হয়েছে। এ নিয়ে মুখ খুলেছেন দলটির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় ভোর ৫টা ২৩ মিনিটে নিজের ফেসবুক পেজে তিনি লিখেছেন, যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়া ও গালিগালাজ করা হয়েছে।

তাসনিম জারা বলেন, এটি ব্যক্তিগত আক্রমণ নয়, রাজনৈতিক পরিচয়ের কারণে এই হামলা হয়েছে।

আখতার হোসেন এমন এক দলের প্রতিনিধি, যে দল ফ্যাসিবাদের কাঠামো ভাঙতে কাজ করছে।

 

তিনি আরও লিখেছেন, এই হামলা পরাজিত শক্তির ভয় ও হতাশার প্রমাণ। এতে আখতার হোসেন দুর্বল হবেন না, বরং তার দৃঢ়তা আরও বাড়বে।

এর আগে সোমবার (২২ সেপ্টেম্বর) আখতার হোসেনের ওপর এ হামলার ঘটনা ঘটে।

এ সময় তাসনিম জারাও তার সঙ্গে ছিলেন।