NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

প্রথমবার জাতীয় পুরস্কার গ্রহণ করলেন শাহরুখ


খবর   প্রকাশিত:  ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:০৯ এএম

প্রথমবার জাতীয় পুরস্কার গ্রহণ করলেন শাহরুখ

৩৩ বছরের ক্যারিয়ারে অজস্র সুপারহিট ছবি উপহার দিয়েছেন। যদিও বহু অভিনেতার মতোই ক্যারিয়ারের একটা সময়ে বক্স অফিসে বারবার মুখ থুবড়ে পড়ছিল তার সিনেমা। ‘জিরো’ ছবির পর মাঝে বছর চারেকের বিরতি নেন। এরপর রাজকীয় প্রত্যাবর্তন, একেবারে বাদশাহর মতোই।

‘পাঠান’, ‘জওয়ান’, ‘ডাঙ্কি’ পরপর সুপারহিট। এরপর ‘জওয়ানে’র হাত ধরেই এবার এল জাতীয় পুরস্কার। ক্যারিয়ারের ষোলো আনাই যেন এবার পূর্ণ হলো শাহরুখ খানের।

 

আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিল্লির বিজ্ঞানভবনে ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে সেরা অভিনেতা হিসেবে কিং খানের হাতে পুরস্কার তুলে দিলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

 

এ সময় শাহরুখের পরনে ছিল আদ্যোপান্ত কালো বন্ধ-গলা শেরওয়ানি। চোখে রোদচশমা। 

জানা গেছে, মঙ্গলবারই পোল্যান্ডে ‘কিং’-এর কাজ স্থগিত রেখে জাতীয় পুরস্কার গ্রহণ করার জন্য দিল্লিতে উড়ে আসেন বাদশাহ। অনুষ্ঠানে প্রবেশ করেই কখনো করজোরে বন্ধু রানি মুখার্জির সঙ্গে কুশল-মঙ্গল বিনিময় করলেন, আবার কখনো বা সঞ্চালক তাকে ‘কিং অব আর্টস’ সম্বোধন করায় উড়ন্ত চুমু ছুড়ে দিলেন।

 

 

এর আগে আগস্টেই চলতি বছরের জাতীয় পুরস্কার জয়ীদের তালিকা প্রকাশ্যে এসেছিল। সেরা অভিনেতা হিসেবে ‘টুয়েলভথ ফেল’-এর জন্য যৌথভাবে পুরস্কৃত হলেন বিক্রান্ত মাসেও। ‘মিসেস চ্যাটার্জি ভার্সাস নরওয়ে’ ছবির জন্য জাতীয় পুরস্কার পেলেন রানি মুখার্জি। 

প্রসঙ্গত, এই মঞ্চেই দাদাসাহেব ফালকে সম্মানে সম্মানিত হলেন দক্ষিণী মেগাস্টার মোহনলাল। সেরা হিন্দি ছবির পুরস্কার পেল ‘কাঁঠাল : আ জ্যাকফ্রুট মিসট্রি’।

তিন-তিনটা জাতীয় পুরস্কার টিম ‘সাম বাহাদুর’-এর ঝুলিতে।