NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

নিউইয়র্কে প্রধান উপদেষ্টার সঙ্গে আইএমএফের ব্যবস্থাপনা পরিচালকের সাক্ষাৎ


খবর   প্রকাশিত:  ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:০৯ এএম

নিউইয়র্কে প্রধান উপদেষ্টার সঙ্গে আইএমএফের ব্যবস্থাপনা পরিচালকের সাক্ষাৎ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা। স্থানীয় সময় সোমবার তারা এই সাক্ষাৎ করেন। 

এর আগে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন বিশেষ দূত এবং ভারতের জন্য মনোনীত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গরের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা। সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তীকালীন সরকার সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে বলে জানান।

এ জন্য দেশ সম্পূর্ণভাবে প্রস্তুত।

 

এসময় সার্জিও গর প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন এবং যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস পুনর্ব্যক্ত করেন।

এ ছাড়া জাতিসংঘ সদর দপ্তরে এক অনুষ্ঠানের ফাঁকে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের সঙ্গে দেখা করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

উল্লেখ্য, জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে যোগ দিতে রবিবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ৪০ মিনিটে সফরসঙ্গীদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি বাণিজ্যিক ফ্লাইটে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা।

পরে সোমবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৩টায় নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে পৌঁছান।