NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

ইসরায়েলকে গণহত্যায় অভিযুক্ত করতে লেবার পার্টির ভোটগ্রহণ


খবর   প্রকাশিত:  ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০৯ এএম

ইসরায়েলকে গণহত্যায় অভিযুক্ত করতে লেবার পার্টির ভোটগ্রহণ

ফিলিস্তিনের গাজা উপত্যকায় গণহত্যার দায়ে ইসরায়েলকে অভিযুক্ত করতে সদস্যদের ভোটগ্রহণ শুরু করেছে যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টি। লিভারপুলে পার্টির বার্ষিক সম্মেলনে ইসরায়েলের ওপর সামরিক ও অর্থনৈতিক নিষেধাজ্ঞার দাবিতে এ ভোটগ্রহণ চলছে।

‘পিস ইন দ্য মিডল ইস্ট ২’ শিরোনামের এই প্রস্তাব প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইন ও ট্রেড ইউনিয়নের সমর্থন পেয়েছে। প্রস্তাবে জাতিসংঘ কমিশন অব ইনকোয়ারির সাম্প্রতিক রিপোর্ট গ্রহণ করার আহ্বান জানানো হয়েছে, যেখানে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তোলা হয়েছে।

 

সর্বশেষ এক জরিপে দেখা গেছে, লেবার পার্টির ৭২ শতাংশ সমর্থক ইসরায়েলের ওপর সামরিক নিষেধাজ্ঞার পক্ষে অবস্থান নিয়েছেন।

প্রস্তাবের পক্ষে লেবার এমপি রিচার্ড বারগন বলেন, আমরা শুধু শোক প্রকাশ নয় বরং কার্যকর পদক্ষেপ চাই। ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়ে এই গণহত্যা বন্ধ করতে হবে।

 

সম্প্রতি ব্রিটিশ সরকার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এছাড়া চলতি মাসেই ইসরায়েলে অস্ত্র রপ্তানির ৩০টি লাইসেন্স স্থগিত করেছে যুক্তরাজ্য, যদিও কিছু গুরুত্বপূর্ণ সামরিক যন্ত্রাংশ এর আওতার বাইরে রয়েছে।