NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

নারী বিষয়ক বৈশ্বিক সম্মেলনে নেতৃত্ব দেবে বাংলাদেশ ও তুরস্ক


খবর   প্রকাশিত:  ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০৯ এএম

নারী বিষয়ক বৈশ্বিক সম্মেলনে নেতৃত্ব দেবে বাংলাদেশ ও তুরস্ক

ইসলাম ধর্মে নারীর ভূমিকা ও অধিকার বিষয়ে আগামী বছরের শুরুর দিকে বাংলাদেশ ও তুরস্ক যৌথভাবে একটি বৈশ্বিক সম্মেলনের আয়োজন করবে। এতে শীর্ষ মুসলিম আলেম, গবেষক ও নীতিনির্ধারকরা অংশ নেবেন এবং নারীর অধিকার অগ্রগতিতে সেরা চর্চাগুলো তুলে ধরা হবে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) নিউইয়র্কে অন্তর্বর্তী সরকারের নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ এবং তুরস্কের সামাজিক সেবা মন্ত্রী মাহিনুর ওজদেমির গোকতারের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

 

বৈঠকে দুই দেশ সাংস্কৃতিক ও প্রযুক্তিগত বিনিময় জোরদার করার পাশাপাশি পরিচর্যা অর্থনীতি ও সামাজিক সেবার ক্ষেত্রে সহযোগিতার নতুন মানদণ্ড স্থাপনের প্রতিশ্রুতি দেয়।

তুরস্ক তাদের স্থানীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষ নারী পরিচর্যাকারী তৈরির লক্ষ্যে প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মসূচি নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বলে জানিয়েছেন শারমীন মুরশিদ।

 

 

 

নারীর প্রতি সব ধরনের বৈষম্য বিলোপবিষয়ক আন্তর্জাতিক সনদ সিডাও (CEDAW)-তে অনুসমর্থন দেওয়া দুই দেশ মুসলিম সমাজে নারীর অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও সাফল্যের দিকগুলো ভাগাভাগি করার বিষয়ে একমত হয়েছে।