NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

থালাপতি বিজয়ের জনসভায় মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১


খবর   প্রকাশিত:  ০১ অক্টোবর, ২০২৫, ০৯:১০ এএম

থালাপতি বিজয়ের জনসভায় মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১

দক্ষিণী সুপারস্টার ও তামিলাগা ভেট্রি কাজগম (টিভিকে) প্রধান বিজয় থালাপতির জনসভায় পদপিষ্ট হয়ে ৪১ জন নিহতের ঘটনায় এক নেতাকে আটক করা হয়েছে। সোমবার রাতে করুর পশ্চিম জেলার টিভিকে সম্পাদক মথিয়াঝগনকে আটক করে পুলিশ।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, মথিয়াঝগনের বিরুদ্ধে হত্যাচেষ্টা, অবহেলায় মৃত্যুর কারণ সৃষ্টি এবং জননিরাপত্তা বিপন্ন করার অভিযোগে মামলা হয়েছে। পাশাপাশি টিভিকের সাধারণ সম্পাদক বুসি আনন্দ ও যুগ্ম সম্পাদক নির্মল শেখরের বিরুদ্ধেও মামলা করা হয়েছে।

 

শনিবার করুরে বিজয়ের জনসভায় ভয়াবহ পদপিষ্টের ঘটনায় ১০ শিশু ও ১৭ নারীসহ ৪১ জন প্রাণ হারান। আহত হয়েছেন অন্তত ৫০ জন। হাসপাতালে এখনো অনেকের চিকিৎসা চলছে।

অভিযোগ উঠেছে, বিজয় আগেভাগেই জেলায় পৌঁছালেও অনুষ্ঠানে আসতে দেরি করেন প্রায় চার ঘণ্টা। এ সময় অতিরিক্ত ভিড় সামাল দিতে না পেরে শুরু হয় বিশৃঙ্খলা। হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে প্রাণ যায় দর্শকদের। তাছাড়া অনুমতি ছাড়া রোডশো করায় বিজয়ের বিরুদ্ধেও মামলা হয়েছে।

 

এ ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে তামিলনাড়ুজুড়ে। বিজয়ের বাড়িতে বোমা হামলার হুমকিও দেওয়া হয়েছে।

ঘটনার পর এক বিবৃতিতে বিজয় বলেন, ‘এ দুর্ঘটনায় আমার হৃদয় ভেঙে গেছে। যে কষ্ট পরিবারের মানুষগুলো এখন পাচ্ছেন তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।’

তিনি নিহত পরিবারের জন্য প্রতিজনকে ২০ লাখ করে ক্ষতিপূরণ ঘোষণা করেন।