NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

আফগানিস্তানকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ


খবর   প্রকাশিত:  ০৩ অক্টোবর, ২০২৫, ১০:১০ এএম

আফগানিস্তানকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ

শারজায় তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।

পথমে বাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫১ রান করে আফগানিস্তান। জবাবে ৪ উইকেট ও ৮ বল হাতে রেখে লক্ষ্য টপকে যায় টাইগাররা।

আফগানিস্তানের দেওয়া ১৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুই ওপেনারের ১০৯ রানের জুটিতে ভালোই এগোচ্ছিল বাংলাদেশ।

তবে ৫৪ রানে পারভেজ ইমনের বিদায়ের পর ছন্দপতন হয় টাইগারদের ইনিংসে। এরপর রশিদ খানের ঘূর্ণিতে একে একে ফিরে যান সাইফ হাসান, ফিফটি করা তানজিদ তামিম, জাকের আলী, শামিম হোসেন। নুর আহমেদের বলে তানজিম সাকিব এলবিডব্লু হলে ১০৯ রানে শূন্য ইউকেট থেকে ১১৮ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। সেখান থেকে রিশাদ হোসেনকে সঙ্গে নিয়ে ম্যাচ বের করে আনেন নুরুল হাসান সোহান।
সোহান ২৩ রানে ও রিশাদ ১৪ রানে অপরাজিত থেকে ৮ বল হাতে রেখে জয় নিশ্চিত হয় বাংলাদেশের। 

 

রশিদ খান নেন ৪ উইকেট। একটি করে উইকেট শিকার করেন ফরিদ মালিক ও নুর আহমেদ।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৩১ রানে ৩ উইকেট হারায় আফগানিস্তান।

সেখান থেকে রহমানুল্লাহ গুরবাজের ৪০ ও মোহাম্মদ নবীর ৩৮ রানে ভর করে ৯ উইকেট হারিয়ে ১৫১ রান তোলে আফগানিস্তান। 

 

রিশাদ ও তানজিম সাকিব দুটি করে উইকেট নেন। তাসকিন, মুস্তাফিজ ও নাসুন নেন এক উইকেট করে।