NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের
Logo
logo

পর্তুগালে অ্যাডভোকেট মনজিল মোরশেদকে সংবর্ধনা


খবর   প্রকাশিত:  ০৪ অক্টোবর, ২০২৫, ০৯:১০ এএম

পর্তুগালে অ্যাডভোকেট মনজিল মোরশেদকে সংবর্ধনা

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ প্রবাসীদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার  করেছেন হিউম্যান রাইটস এডভোকেট মনজিল মোরসেদ ।হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (HRPB)-এর প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরশেদ এর পর্তুগাল আগমনকে ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করেছে ।এ উপলক্ষে প্রবাসী সংগঠন কাজা দো বাংলাদেশ এর উদ্যোগে লিসবনে অনুষ্ঠিত হয় এক মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠান।

গত মঙ্গলবার (২ অক্টোবর) রাত ১০টায় রাজধানী লিসবনের দিজাজ রেস্টুরেন্টের হল রুমে আয়োজিত এ অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজা দো বাংলাদেশের সভাপতি রনি হোসাইন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শহীদ আহমদ প্রিন্স ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মনজিল মোরশেদ।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজা দো বাংলাদেশের প্রধান উপদেষ্টা রানা তাসলিম উদ্দীন, আব্দুল হাকিম মিনহাজ, মাসুম আহমদ, ইকবাল আহমদ কাঞ্চন, হাফিজ আল আসাদ, শাহিন সাঈদ, পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সভাপতি রনি মোহাম্মদ, ডাল্টন জহির, জামিল আকবর শামীম, জামাল আহমদ, শামিম আহমদ ,আশরাফ আহমদসহ প্রবাসী সমাজের বিভিন্ন নেতৃবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, অ্যাডভোকেট মনজিল মোরশেদ দীর্ঘদিন ধরে বাংলাদেশে জনস্বার্থমূলক মামলা, পরিবেশ রক্ষা এবং মানবাধিকার প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা রেখে আসছেন। বিশেষ করে নদী, খাল, পাহাড়, বনভূমি ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় তার নিরলস সংগ্রাম দেশ-বিদেশে প্রশংসিত। প্রবাসীরা আশা প্রকাশ করেন, বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের অধিকার রক্ষা ও সমস্যার সমাধানেও তিনি কার্যকর ভূমিকা রাখবেন।

অ্যাডভোকেট মনজিল মোরশেদ তার সংক্ষিপ্ত বক্তব্যে প্রবাসীদের উষ্ণ অভ্যর্থনার জন্য ধন্যবাদ জানান এবং বলেন,“প্রবাসীরা দেশের রেমিট্যান্স নির্ভর অর্থনীতিকে সচল রাখছেন। দেশের বাইরে থেকেও তারা বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন। প্রবাসীদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করা এখন সময়ের দাবি।

”তিনি আরও যোগ করেন, বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের অবদানকে রাষ্ট্রকে মূল্যায়ন করতে হবে এবং প্রবাসীদের সমস্যাগুলো নিরসনে কার্যকর পদক্ষেপ নিতে হবে।অনুষ্ঠান শেষে কাজা দো বাংলাদেশ ও উপস্থিত প্রবাসীরা একযোগে প্রবাসী সমাজকে আরও সুসংগঠিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। পাশাপাশি বাংলাদেশ ও প্রবাসীদের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।সভা শেষে সবাইকে নৈশভোজে আপ্যায়ন করা হয় ।