NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

ঢাকায় আসছেন তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী


খবর   প্রকাশিত:  ০৬ অক্টোবর, ২০২৫, ১১:১০ এএম

ঢাকায় আসছেন তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী

চতুর্থ দফার পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠ‌কে বস‌ছে বাংলাদেশ ও তুরস্ক। বৈঠ‌কে তুরস্কের পক্ষে নেতৃত্ব দেবেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী এ বেরিস একিনিচ। আজ সোমবার দুই দিনের সফরে ঢাকায় আসছেন তিনি। বৈঠকে অংশ নেওয়া ছাড়াও দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে তার।

 


 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানি‌য়ে‌ছেন, পাঁচ বছর পর দুই দে‌শের স‌চিবরা বৈঠ‌কে বসছেন। পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠ‌কে বাংলাদেশ ও তুরস্কের সম্প‌র্কের সাম‌গ্রিক বিষ‌য়ে আলোচনা হ‌বে। 

কূটনৈতিক সূত্রে জানা গে‌ছে, ঢাকা সফরকালে পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠ‌কে অংশ নেওয়ার পাশাপা‌শি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে সাক্ষাৎ করার কথা র‌য়ে‌ছে তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রীর।