NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

শান্তিতে নোবেল পেলেন ভেনিজুয়েলার মারিয়া কোরিনা


খবর   প্রকাশিত:  ১০ অক্টোবর, ২০২৫, ০৬:১০ পিএম

শান্তিতে নোবেল পেলেন ভেনিজুয়েলার মারিয়া কোরিনা

এ বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ভেনিজুয়েলার রাজনীতিবিদ ও মানবাধিকারকর্মী মারিয়া কোরিনা মাচাদো। 

নরওয়ের অসলো থেকে এক ঘোষণায় শুক্রবার (১০ অক্টোবর) নোবেল কমিটি জানায়, ‘ভেনিজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় নিরলস প্রচেষ্টা এবং স্বৈরশাসন থেকে ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ গণতান্ত্রিক রূপান্তরের সংগ্রামের জন্য তাকে নোবেল শান্তি পুরস্কার প্রদান করা হয়েছে।’

প্রকৌশলী থেকে রাজনীতিক বনে যাওয়া ৫৭ বছর বয়সী মাচাদো দীর্ঘদিন ধরে ভেনিজুয়েলায় মানবাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও নির্বাচনী স্বচ্ছতার দাবিতে আন্দোলন করে আসছেন। তিনি প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরকারের কড়া সমালোচক এবং গণতন্ত্রপন্থী আন্দোলনের অন্যতম মুখপাত্র হিসেবে পরিচিত।