NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

অবশেষে ফিরলেন স্বস্তিকা


খবর   প্রকাশিত:  ১৫ অক্টোবর, ২০২৫, ১০:১০ এএম

অবশেষে ফিরলেন স্বস্তিকা

সিনেমার ঝলক আর ওয়েবের উত্তাপ শেষে আবারও ছোট পর্দার চেনা জগতে ফিরছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা দত্ত। একসময় স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘ভজ গোবিন্দ’-এর মাধ্যমে তিনি দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন।

সেই সাফল্যের পথ ধরে বড় পর্দা ও ডিজিটাল প্ল্যাটফর্মেও দাপিয়ে বেড়াচ্ছিলেন এই অভিনেত্রী। কিন্তু এবার দীর্ঘ বিরতির পর আবারও ধারাবাহিকে ফেরার সিদ্ধান্ত নিলেন তিনি, আর তা-ও সেই স্টার জলসার হাত ধরেই।

 

২০২৪ সালে ‘চালচিত্র’, ‘আলাপ’-এর মতো সিনেমা কিংবা ২০২৩ সালে ব্লকবাস্টার ‘ফাটাফাটি’-তে নেতিবাচক চরিত্রে অভিনয়ের মাধ্যমে স্বস্তিকা যেমন প্রশংসা কুড়িয়েছেন, তেমনই ‘গভীর জলের মাছ’, ‘খুঁজেছি তোকে রাত বেরাতে’ (মুক্তির অপেক্ষায়), বা ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’-এর মতো ওয়েব সিরিজেও তিনি নজর কেড়েছেন ডিজিটাল প্ল্যাটফর্মের দর্শকদের।

তবে এত সফলতা, খ্যাতি এবং ব্যস্ততার মধ্যেও স্বস্তিকার এই ছোট পর্দায় ফেরা বেশ তাৎপর্যপূর্ণ। এর আগে জি বাংলার ধারাবাহিক ‘তোমার খোলা হাওয়া’-তে অভিনয় করার পর তিনি দৃঢ়ভাবে ঘোষণা দিয়েছিলেন, আর ধারাবাহিকে নয়! সেই সিদ্ধান্ত থেকেই সরে এলেন অভিনেত্রী।

 

কিন্তু কেন এই পরিবর্তন? স্বস্তিকা জানাচ্ছেন, চরিত্রটি তার মন কেড়ে নিয়েছে।

তিনি বলেন, ‘মনের মতো চরিত্র হলে সব সিদ্ধান্তই বদলানো যায়।’ দীর্ঘ আট বছর পর তিনি ফের স্টার জলসার পর্দায় ফিরছেন ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’ শিরোনামের একটি নতুন ধারাবাহিকে। এখানে নাম ভূমিকায় ‘বিদ্যা ব্যানার্জি’ চরিত্রে অভিনয় করবেন তিনি।

 

জানা গেছে, এরই মধ্যে শুরু হয়ে গেছে নতুন এই ধারাবাহিকের শুটিং।

যদিও স্বস্তিকা দত্ত ছাড়া অন্য কোনো চরিত্রের নাম বা কখন থেকে এটি সম্প্রচার হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। দর্শক এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’-কে ছোট পর্দায় দেখার জন্য।