NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

শান্তি অর্থ দায়মুক্তি নয় : গাজা ‘গণহত্যার’ বিচার নিয়ে পেদ্রো সানচেস


খবর   প্রকাশিত:  ১৫ অক্টোবর, ২০২৫, ১০:১০ এএম

শান্তি অর্থ দায়মুক্তি নয় : গাজা ‘গণহত্যার’ বিচার নিয়ে পেদ্রো সানচেস

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস মঙ্গলবার বলেছেন, হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি গাজায় সংঘটিত ‘গণহত্যার’ দায়ীদের জবাবদিহির বিকল্প হতে পারে না।

তিনি স্প্যানিশ রেডিও কাদেনা সেরকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘শান্তি মানে বিস্মৃতি নয়, শান্তি অর্থ দায়মুক্তি নয়।’

সানচেস আরো বলেন, ‘গাজায় সংঘটিত গণহত্যায় যারা মুখ্য ভূমিকা রেখেছেন, তাদের অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে—দায়মুক্তির কোনো সুযোগ নেই।’

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে সম্ভাব্য আইনি পদক্ষেপ নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি এ মন্তব্য করেন।

 

স্পেন ইউরোপের মধ্যে গাজায় ইসরায়েলি অভিযানের সবচেয়ে কণ্ঠশালী সমালোচকদের অন্যতম। দেশটি গত সেপ্টেম্বরেই ঘোষণা করেছিল, তারা আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সঙ্গে সমন্বয়ে ফিলিস্তিন ভূখণ্ডে মানবাধিকার লঙ্ঘনের ‘গুরুতর অভিযোগ’ তদন্ত করবে।

আন্তর্জাতিক অপরাধ আদালত ইতিমধ্যে নেতানিয়াহু ও ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

সোমবার মিসরে গাজা শান্তি সম্মেলনে অংশ নেওয়া সানচেস পুনর্ব্যক্ত করেন, ইসরায়েল থেকে ও ইসরায়েলে অস্ত্র রপ্তানি নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে।

 

তিনি বলেন, ‘এই নিষেধাজ্ঞা তখনই প্রত্যাহার করা হবে, যখন শান্তির প্রক্রিয়া সুসংহত হয়ে নিশ্চিত পথে এগোবে।’

সানচেস আরো ইঙ্গিত দেন, স্পেন গাজায় ভবিষ্যৎ শান্তি প্রতিষ্ঠা ও পুনর্গঠনের প্রচেষ্টায় অংশ নিতে পারে।