NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

রোম সফর শেষে দেশের পথে প্রধান উপদেষ্টা


খবর   প্রকাশিত:  ১৫ অক্টোবর, ২০২৫, ১০:১০ এএম

রোম সফর শেষে দেশের পথে প্রধান উপদেষ্টা

ইতালির রাজধানী রোমে দুদিনের সফর শেষে দেশের পথে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। স্থানীয় সময় মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রোমের ফিউমিসিনো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা করেন তিনি।

বাংলাদেশ সময় বুধবার (১৫ অক্টোবর) ভোরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে প্রধান উপদেষ্টার।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত বার্ষিক ওয়ার্ল্ড ফুড ফোরামে যোগ দিতে গত রবিবার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে রোমে পৌঁছান প্রধান উপদেষ্টা।

রোম ফিউমিসিনো বিমানবন্দরে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এটিএম রোকেবুল হক প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান।

 

সোমবার এফএও আয়োজিত বার্ষিক ওয়ার্ল্ড ফুড ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ভাষণ দেন ড. মুহাম্মদ ইউনূস। এ সময় ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বিশ্ব গড়তে ছয় দফা প্রস্তাবনা তুলে ধরেন তিনি।

এ ছাড়া সফরে ব্রাজিলের প্রেসিডেন্ট, জিবুতির প্রধানমন্ত্রী ও রোমের মেয়রসহ বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা।

এসব বৈঠকে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।