NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

এশিয়া কাপ আমার জন্য বড় সুযোগ হতে পারতো


খবর   প্রকাশিত:  ৩১ ডিসেম্বর, ২০২৪, ১২:২৬ এএম

>
এশিয়া কাপ আমার জন্য বড় সুযোগ হতে পারতো

ইনজুরির কবলে না পড়লে হয়তো এখন ইয়াসির আলি চৌধুরী রাব্বিও থাকতেন দুবাইতে বাংলাদেশের এশিয়া কাপ দলের অনুশীলনে। এ নিয়ে নিজের ভাগ্যেকে দোষ দিচ্ছেন না রাব্বি, মেনে নিচ্ছেন সৃষ্টিকর্তা যা কপালে রেখেছেন তাই হবে। আগামী সিরিজে জায়গা পেতে করে যাচ্ছেন কঠোর অনুশীলন।

নিজেকে আবারো মাঠের ক্রিকেটে প্রস্তুত করে তুলতে ইয়াসির রাব্বি মিরপুরের একাডেমি মাঠে করছেন ব্যাটিং অনুশীলন। এর মাঝেই ঢাকা পোস্টের প্রতিবেদক সাকিব শাওনের সঙ্গে কথা বলেছেন এশিয়া কাপ, নিজের ফিটনেস এবং সাম্প্রতিক বিষয় নিয়ে। 

এশিয়া কাপে বাংলাদেশ দলের কাছ থেকে কেমন পারফরম্যান্স আশা করছেন?

-আসলে তেমন কিছুই ভাবছি না, শুধু এটুকুই চাই ম্যাচ বাই ম্যাচ ভালো খেলা।

এশিয়া কাপে কোন ক্রিকেটারের প্রতি বাড়তি প্রত্যাশা আছে? যে খারাপ খেললে খুবই হতাশ হবেন?

-আমি একজন ক্রিকেট খেলোয়াড় হিসেবে কখনো আশা করি না যে কেউ খারাপ খেলুক। খারাপ খেললে সে যেই হোক, আমাদেরই সহযোদ্ধা। আমিও ক্রিকেটার আমারও খারাপ সময় যায় মাঝে মাঝে, কেউ খারাপ করলে আমি বুঝি তার মনের ভেতর কি চলছে। এজন্য চাই সবাই ভালো করুক। সবাই পারফর্ম করে আবারো নিজেকে প্রমাণ করুক।

ইনজুরির কারণে এশিয়া কাপের মত এমন বড় মঞ্চ থেকে ছিটকে গেছেন, কতটা মিস করছেন দলকে?

-মিস করাটা স্বাভাবিক। এশিয়া কাপের মত এত বড় আসরে খেলতে পারাটা আমার জন্য বড় সুযোগ হতে পারতো। আর মিস করছিই, মহান আল্লাহ পাক যা কপালে রেখেছেন তাই হবে, এর বেশি  আর পরিবর্তন করা যাবে না। 

নতুন কনসালট্যান্ট নিয়োগ, একই সঙ্গে সাকিব আল হাসান ফিরেছেন অধিনায়কের দায়িত্বে এতে করে দলের আবহাওয়া কতটা পরিবর্তন হবে?

-আমি এই মুহুর্তে দলে নেই। এক সঙ্গে না থাকলে বোঝা যায় না, তাই বলতে পারছি না। আর এটা নিয়ে মন্তব্য করাটা উচিত হবে না। তবে আশা করছি সবকিছু ঠিক ভাবেই হবে।