NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

হাকিমির জোড়া গোলে শীর্ষে ফিরল পিএসজি


খবর   প্রকাশিত:  ২৬ অক্টোবর, ২০২৫, ১০:১০ এএম

হাকিমির জোড়া গোলে শীর্ষে ফিরল পিএসজি

চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত ফর্মে থাকলেও ঘরোয়া লিগে কিছুটা ছন্দ হারিয়েছিল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। তবে অবশেষে সেই ছন্দ ফিরে পেয়েছে ফরাসি চ্যাম্পিয়নরা। টানা দুই ম্যাচে ড্রয়ের পর শনিবার ব্রেস্তকে ৩–০ গোলে হারিয়ে আবারও জয়ের পথে ফিরেছে লুইস এনরিকের দল।

লিগ আঁয় আগের চার ম্যাচে মাত্র একবার জয়ের মুখ দেখেছিল পিএসজি।

ফলে কিছুদিনের জন্য হারাতে হয়েছিল শীর্ষস্থানও। কিন্তু ব্রেস্তের বিপক্ষে দারুণ জয় তুলে নিয়ে আবারও টেবিলের শীর্ষে উঠেছে তারা। নয় ম্যাচে ছয় জয় ও দুই ড্রয়ে পিএসজির সংগ্রহ ২০ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মার্সেই।

 

পার্ক দেস প্রিন্সেসে বল দখল ও আক্রমণে আধিপত্য দেখায় পিএসজি। ম্যাচের ২৯তম মিনিটে প্রথম গোল পায় তারা। ভিতিনিয়ার নিখুঁত থ্রু বল পেয়ে অফসাইড ফাঁদ ভেঙে ছুটে গিয়ে কোনাকুনি শটে জাল খুঁজে নেন আশরাফ হাকিমি।

১০ মিনিট পর আবারও স্কোরশিটে নাম লেখান মরক্কোর এই ডিফেন্ডার।

ডি-বক্সের ভেতর জটলার মধ্যে থেকে খাভিচা কাভারাস্খেইয়ার পাস ধরে গোল করেন হাকিমি, ব্যবধান দ্বিগুণ হয় পিএসজির।

 

যোগ করা সময়ের একেবারে শেষ মুহূর্তে বদলি নামা দিজিরে দুয়ে বাঁ পায়ের শটে নিশ্চিত করেন দলের জয়।