NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

কামিন্সকে নিয়ে দুর্ভাবনা অবশেষে সত্যি হলো


খবর   প্রকাশিত:  ২৭ অক্টোবর, ২০২৫, ১০:১০ এএম

কামিন্সকে নিয়ে দুর্ভাবনা অবশেষে সত্যি হলো

অ্যাশেজ সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া। পিঠের চোটের কারণে অধিনায়ক প্যাট কামিন্স প্রথম টেস্টে খেলতে পারবেন না বলে রবিবার নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ।

২১ নভেম্বর পার্থে শুরু হবে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মর্যাদাপূর্ণ অ্যাশেজ সিরিজ।

তবে কামিন্স এখনো বোলিং শুরু করতে পারেননি। বোর্ড জানিয়েছে, তিনি খুব শিগগিরই অনুশীলনে ফিরবেন, এবং ৪ ডিসেম্বর ব্রিসবেনে দ্বিতীয় টেস্টে খেলার লক্ষ্য নিয়েই কাজ করছেন।

 

৩২ বছর বয়সী কামিন্স গত জুলাইয়ের পর আর আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। সেপ্টেম্বরে পিঠের ল্যাম্বার স্ট্রেস ফ্র্যাকচার ধরা পড়ায় তাকে নিউজিল্যান্ড ও ভারতের বিপক্ষে সাদা বলের সিরিজ থেকেও ছিটকে যেতে হয়।

 

দুই সপ্তাহ আগে কামিন্স নিজেই জানিয়েছিলেন, সময় একটু কঠিন হয়ে যাচ্ছে, কারণ ম্যাচ ফিট হতে নেটে অন্তত এক মাস অনুশীলন দরকার।’


 

২০২১-২২ মৌসুমে অ্যাশেজ সিরিজ শুরুর ঠিক আগে অধিনায়ক হন কামিন্স। সেই সিরিজে কোভিড পরিস্থিতিতে দ্বিতীয় টেস্ট মিস করলেও দল ৪-০ ব্যবধানে জয় পায়। তার নেতৃত্বে অস্ট্রেলিয়া জিতেছে ২০২৩ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওয়ানডে বিশ্বকাপ।

একই বছরে ইংল্যান্ডে অনুষ্ঠিত অ্যাশেজ ২-২ সমতায় শেষ হয়।