NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

সাকিবের মতো চোর-চোট্টা ক্রিকেটার ১০০ বছরেও আর আসবে না : প্রেসসচিব


খবর   প্রকাশিত:  ৩১ অক্টোবর, ২০২৫, ০৬:১০ পিএম

সাকিবের মতো চোর-চোট্টা ক্রিকেটার ১০০ বছরেও আর আসবে না : প্রেসসচিব

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে ক্ষমতা হারায় আওয়ামী লীগ সরকার। এরপর থেকে প্রায় দেড় বছর ধরে দেশের বাইরে রয়েছেন সাকিব আল হাসান। আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হওয়া সাকিবের নামে বেশ কয়েকটি মামলা রয়েছে।

 

সম্প্রতি প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম সাকিবকে নিয়ে মন্তব্য করে বলেছেন, তার মতো ‘অপরাধী’ ক্রিকেটার ১০০ বছরেও আর আসবে না। 

গত ৬ অক্টোবর অনুষ্ঠিত বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচনে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা থেকে পরিচালক নির্বাচিত হন জনপ্রিয় গায়ক আসিফ আকবর। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) গণমাধ্যমের মুখোমুখি হয়ে সাকিবকে প্রশংসায় ভাসিয়েছেন তিনি।

আসিফ বলেন, ‘সাকিবের ব্যক্তিত্ব, ব্যক্তিগত ইস্যুগুলো ওর ব্যাপার।

ব্যক্তিগতভাবে খারাপ কি ভালো সেটা অন্য ইস্যু। সেটার জন্য কোর্ট, সমাজ আছে। একজন খেলোয়াড় হিসেবে সাকিব আল হাসান বাংলাদেশের ব্র্যান্ড। আগামী ১০০ বছরে একটা সাকিব পাব কি না, আমরা জানি না।
তবে সাকিব আল হাসান ইজ সাকিব আল হাসান।’

 

আসিফের এমন মন্তব্য নজরে আসে প্রেসসচিব শফিকুল আলমেরও। প্রেসসচিব তার ফেসবুকে একটি ফটোকার্ড শেয়ার দিয়ে লিখেছেন, ‘কথা সত্য। আগামী ১০০ বছরেও এই রকম খুনি-পূজারি, চোর-চোট্টা ও স্টক মার্কেট ডাকাত ক্রিকেটার আসবে না।’