NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

বাসে পোশাক নিয়ে নারীকে হেনস্তা করা সেই হেলপার গ্রেফতার


খবর   প্রকাশিত:  ০১ নভেম্বর, ২০২৫, ১০:১১ এএম

বাসে পোশাক নিয়ে নারীকে হেনস্তা করা সেই হেলপার গ্রেফতার

পোশাক নিয়ে চলন্ত বাসে নারীকে হেনস্তা করা হেলপারকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গ্রেফতার হেলপারের নাম নিজামুদ্দিন (৪৫)। রমজান পরিবহণের বাসের হেলপার তিনি।

 

শুক্রবার (৩১ অক্টোবর) র‌্যাব-৪ এর অপারেশন অফিসার মেজর মোহাম্মদ আবরার ফয়সাল সাদি গণমাধ্যমকে জানান, গতকাল (৩০ অক্টোবর) রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে নিজামুদ্দিনকে গ্রেফতার করে র‌্যাব-৪ এর একটি দল। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

নারীকে হেনস্তার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি র‌্যাবের নজরে আসে। ভিডিওতে নিজামউদ্দিনকে দেখা গেছে এক নারীকে মারতে। 

 

মোহাম্মদপুর থানার ওসি কাজী রফিক জানান, নিজামুদ্দিনকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

 

ধারণা করা হচ্ছে ঘটনাটি ঘটেছে গত ২৯ অক্টোবর। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বাসে ওই হেলপার এক নারীর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং তার গায়ে হাত তোলেন। সে সময় অন্য যাত্রীদের বাধা দিতে দেখা যায়নি।

 

হেনস্তার শিকার হওয়া ওই নারীর নাম সিদরাতুল মুনতাহা রহমান তীব্র। তিনি আজ (৩১ অক্টোবর) ফেসবুকে এক ভিডিওবার্তা দিয়ে নিজের পরিচয় নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, আমি ভিডিওটি করছি যেন আমার সঙ্গে কিছু হলে সবাই জানতে পারেন। সিদরাতুল মুনতাহা এও জানান, প্রশাসন তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিল, তাদের সঙ্গে কথা বলেছেন তিনি।