NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

জাকির আসবেন স্বরাষ্ট্র পররাষ্ট্র অনুমতি দিলে: ধর্ম উপদেষ্টা


খবর   প্রকাশিত:  ০৩ নভেম্বর, ২০২৫, ১০:১১ এএম

জাকির আসবেন স্বরাষ্ট্র পররাষ্ট্র অনুমতি দিলে: ধর্ম উপদেষ্টা

বিশ্বখ্যাত ইসলামিক স্কলার ডা. জাকির নায়েকের ঢাকা সফর প্রসঙ্গে ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন বলেছেন, আমার পছন্দ-অপছন্দ, সম্মতি-অসম্মতি বড় কথা নয়। কোনো মেহমান বাংলাদেশে এলে তার দেখভাল করবে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা যদি অনুমতি দেয়, তাহলে তিনি আসবেন। রোববার সাংবাদিকদের এ কথা বলেন ধর্ম উপদেষ্টা।

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসএম মাহবুবুল আলম বাসসকে বলেছেন, একজন বিশিষ্ট ইসলামি স্কলার বা ধর্মীয় ব্যক্তিত্বের সম্ভাব্য বাংলাদেশ সফর প্রসঙ্গে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল যে মন্তব্য করেছেন, তা আমাদের নজরে এসেছে। আমরাও বিশ্বাস করি যে, অন্য দেশের কোনো অভিযুক্ত বা পলাতক ব্যক্তিকে আশ্রয় দেওয়া উচিত নয়।

 

 

 

রোববার খালিদ হোসেন বলেন, ‘জাকির সাহেবকে যারা আনতে চাচ্ছেন, তাদের একটা দল আমাদের সঙ্গে দেখা করেছেন। আমি তাদেরকে বলেছি যে এটা আমার ব্যাপার নয়। এটা পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপার, তাদের এখতিয়ারে। আপনারা জানেন, পররাষ্ট্র উপদেষ্টা ইতোমধ্যে বলেছেন যে তিনি এই ব্যাপারে অবহিত নন। বিদেশি কোনো মেহমান যদি দেশে আসেন, এটা পররাষ্ট্র ও স্বরাষ্ট্র ডিল করে থাকেন। তাদের সিদ্ধান্ত নিতে হবে তার (জাকির নায়েক), আমি ধর্ম উপদেষ্টা হিসাবে আমি কোনো এখতিয়ার রাখি না, সিদ্ধান্তও আমি দিতে পারি না। এটা দেবেন স্বরাষ্ট্র উপদেষ্টা, এটার সঙ্গে কোনো আইন জড়িত কি না, বা পররাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন, তিনি দেবেন কি না, ওই দুই মন্ত্রণালয়ের ব্যাপার আমার এখতিয়ারে আসে না।’

সবকিছু ঠিকঠাক থাকলে জাকির নায়েক ২৮ ও ২৯ নভেম্বর বাংলাদেশের একটি দাতব্য অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসবেন। তার এ আগমনকে মোটেও ভালো চোখে দেখছে না ভারত। এ নিয়ে ৩০ অক্টোবর এক সংবাদ সম্মেলনে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল বলেন, জাকির নায়েক একজন পলাতক আসামি। তিনি ভারতে ওয়ান্টেড। তাই আমরা আশা করি, তিনি যেখানেই যান না কেন, সংশ্লিষ্ট দেশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে এবং আমাদের নিরাপত্তা উদ্বেগের বিষয়গুলো বিবেচনায় রাখবে।