NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

মামদানির জয়ে নিউইয়র্কের ইহুদিদের দেশত্যাগের আহ্বান ইসরাইলি মন্ত্রীর


খবর   প্রকাশিত:  ০৭ নভেম্বর, ২০২৫, ১০:১১ এএম

মামদানির জয়ে নিউইয়র্কের ইহুদিদের দেশত্যাগের আহ্বান ইসরাইলি মন্ত্রীর

ইসরাইলের একজন কট্টর ডানপন্থি মন্ত্রী নিউইয়র্কের ইহুদি বাসিন্দাদের শহর ছেড়ে ইসরাইলে বসতি স্থাপন করার জন্য আহ্বান জানিয়েছেন। কারণ তিনি নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচনে জোহরান মামদানির বিজয়কে ‘হামাস সমর্থকের’ হাতে শহরের চাবি তুলে দেওয়া বলে আখ্যায়িত করেছেন।

ইসরাইলের ডায়াস্পোরা ও ইহুদিবিদ্বেষ মোকাবেলা মন্ত্রী আমিচাই চিকলি এক্সে লিখেছেন, যে শহর একসময় বিশ্ব স্বাধীনতার প্রতীক ছিল, তা আজ একজন হামাস সমর্থকের হাতে তার চাবি তুলে দিয়েছে।

তিনি বলেন, নিউইয়র্ক আর কখনোই আগের মতো থাকবে না, বিশেষ করে এর ইহুদি সম্প্রদায়ের জন্য নয়।

আমি নিউইয়র্কের ইহুদিদের ইসরাইলের ভূখণ্ডে তাদের নতুন বাড়ি বানানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আমন্ত্রণ জানাচ্ছি।

৩৪ বছর বয়সি ডেমোক্রেটিক ‘সোশ্যালিস্ট’ মামদানির ইসরাইল সম্পর্কিত অবস্থান—যেখানে তিনি ইসরাইলকে একটি ‘বর্ণবৈষম্যমূলক শাসন’ এবং গাজায় এর যুদ্ধকে ‘গণহত্যা’ বলে বর্ণনা করেছেন—তা বেশ কয়েকজন ইসরাইলি কর্মকর্তা এবং ইহুদি সম্প্রদায়ের জায়নবাদী ব্যক্তিত্বদের তীব্র ক্ষোভের কারণ হয়েছে।

ফিলিস্তিনিদের প্রতি দীর্ঘদিনের সমর্থক মামদানি সম্প্রতি মাসগুলোতে প্রকাশ্যে ইহুদিবিদ্বেষ ও একইসঙ্গে তিনি নিজে ইসরাইলপন্থি ব্যক্তিত্বদের কাছ থেকে যে ইসলামবিদ্বেষের শিকার হয়েছেন, তার নিন্দা করেছেন।

ইসরাইলের উগ্রপন্থি মন্ত্রী ইতামার বেন গাভিরও চিকলির মন্তব্যের প্রতিধ্বনি করে বলেছেন, ইহুদিবিদ্বেষ সাধারণ বিচারবুদ্ধির ওপর জয়লাভ করেছে। মামদানি হামাসের সমর্থক, ইসরাইলের শত্রু এবং একজন স্বীকৃত ইহুদিবিদ্বেষী।

অন্যদিকে কট্টরপন্থি ইয়েসরায়েল বেইতেইনু পার্টির নেতা আভিগডর লিবারম্যান এক্সে লিখেছেন, নিউইয়র্ক তার মেয়র হিসেবে একজন বর্ণবাদী, একজন জনতুষ্টিবাদী এবং একজন স্বীকৃত শিয়া ইসলামপন্থিকে বেছে নিয়েছে।

ব্যবসায়িক অভিজাত, রক্ষণশীল মিডিয়ার ভাষ্যকার এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র আক্রমণ সত্ত্বেও মামদানি নির্বাচনে চূড়ান্ত বিজয় অর্জন করেছেন।

ট্রাম্প মঙ্গলবার তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে মামদানিকে ‘ইহুদিদের ঘৃণাকারী’ আখ্যা দিয়ে একেবারে শেষ মুহূর্তে হস্তক্ষেপ করেছিলেন।

তবে প্রচারণার সময় মামদানিকে লক্ষ্য করে যে মুসলিমবিদ্বেষ ছড়ানো হয়েছিল, তা নিউইয়র্কের ভোটারদের তাকে ভোট দেওয়া থেকে বিরত করতে পারেনি বলে নিউইয়র্কের অনেকেই স্বস্তি ও গর্ব প্রকাশ করেছেন।

আনন্দের আতিশয্যে লাফিয়ে উঠে বাবাকে ফোন করে উদযাপন করা বুখতাওয়ার ওয়াকাস নামের একজন বলেন, অনেক দিন পর, আমি একজন মুসলিম, একজন ডেমোক্র্যাট, একজন আমেরিকান, একজন অভিবাসী হিসাবে আশা অনুভব করছি।

তিনি জানান, তিনি মামদানির বিজয়ী ভাষণ শুনতে গিয়েছিলেন এবং আশেপাশে নিউইয়র্কবাসীর যে বৈচিত্র্য দেখেছেন, সামনে যতই চ্যালেঞ্জ আসুক না কেন, তিনি তাতে আশ্বস্ত হয়েছেন।