NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

ফুচকায় মজেছেন সুইডেনের রাষ্ট্রদূত


খবর   প্রকাশিত:  ২৩ নভেম্বর, ২০২৩, ০৯:৪১ এএম

>
ফুচকায় মজেছেন সুইডেনের রাষ্ট্রদূত

 

বাংলাদেশে দায়িত্ব পালন করতে আসা বিদেশি কূটনীতিকদের বিভিন্ন সময় বাংলাদেশি খাবারে বুঁদ হতে দেখা যায়। এবার ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশ সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেক্স বার্গ ফন লিন্ডে ঢাকার ফুচকায় মজেছেন।

মঙ্গলবার (৩০ আগস্ট) ঢাকার সুইডিশ দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুকে রাষ্ট্রদূতের ফুচকা খাওয়ার ছবি পোস্ট করে লিখেছে, আমাদের রাষ্ট্রদূত ফুচকা ভালোবাসেন।

এরপরই পোস্টে লেখা হয়েছে, কর্মব্যস্ত দিন শেষে ফুচকার স্বাদ অতুলনীয় !

দূতাবাসের তিনটি পোস্ট করা ছবিতে দেখা গেছে, রাজধানীর বনানীর ফুচকা-ওয়ালী দোকানে ফুচকা খাচ্ছেন রাষ্ট্রদূত। একটি ছবিতে ফুচকা খাওয়ার পাশাপাশি আরেকটি ছবিতে ফুচকা বানানোর প্রক্রিয়া দেখছেন লিন্ডে।